ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

2 Eklinhde ust 0 হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ EG Eee AL SOUR ‘তোমরা প্রত্যেকেই স্ব স্ব অধীনস্তের জিম্মাদার এবং এ সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই জবাবদেহী করতে হবে!’ যাহ্‌রুর-রিয়াদ কিতাবে আছে,--কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ্‌র দরবারে হাজির করা হবে। তাকে আল্লাহ্‌ তা'আলা জিজ্ঞাসা করবেন ৪ ‘তুমি কি অমুক ব্যক্তির আমানত ফেরৎ দিয়েছিলে?’ সে বলবে,-- ‘পরওয়ারদিগার! আমি তা’ ফেরৎ দেই নাই!’ তখন আল্লাহ্‌ তা'আলা এক ফেরেশৃতাকে হুকুম করবেন ; সে ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিয়ে যাবে এবং সেখানে তাকে সেই আমানত চাচ্ষুসভাবে প্রত্যক্ষ করাবে। অতঃপর জাহান্নামে তাকে নিক্ষেপ করার পর সত্তর বৎসর পর্যন্ত সে জাহাম্নামের তলদেশের দিকে যেতে থাকবে। এভাবে সে জাহান্নামের সর্বনিঙ্ন গহ্বরে পৌছবে। তারপর সে আমানতের বস্তুটি নিয়ে উপরের দিকে ধাবমান হবে। এভাবে জাহান্নামের কিনারায় পৌছার পর তার পা পিছ্‌লিয়ে যাবে এবং পুনরায় জাহান্নামে পড়ে যাবে। অতঃপর পুনরায় উপরে উঠবে এবং পিছলিয়ে জাহান্নামের নিম্ন গহ্বরে পৌছবে। এভাবে বারবার তার এ অবস্থাই হতে থাকবে। সর্বশেষে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফা'আতের ওসীলায় আল্লাহ্‌ পাক তার প্রতি অনুগ্রহ করবেন এবং আমানতের হকদার ব্যক্তি তার প্রতি রাজী হয়ে যাবে। হযরত সালমা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা আমরা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তির মৃতদেহ জানাযার নামাযের জন্য হাজির করা হলো। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন $ ‘এই মৃত ব্যক্তির উপর কি কারও কোন করজ পাওনা আছে?’ লোকেরা বললো,--'না’ । অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার নামায পড়ালেন। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তির জানাযা হাজির করা হলে তিনি পূর্বের ন্যায় জ্ঞানতে চাইলেন। লোকেরা বললো,--'হা, এ ব্যক্তির উপর অন্যদের পাওনা আছে!’ ছযুর সিঃ) জিজ্ঞাসা করলেন,--“মৃত্যুর পূর্বে সে কি কোন মাল- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।