ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ যুকাশাফাতুল-কুলুব করা হয়েছে, যেগুলোর মধ্যে মাল ও সম্পদের আমানতই হচ্ছে সর্বাধিক গুরুত্বের দাবীদার।’ হযরত আবুদ্দারদা (রাযিঃ) বলেন,-_‘জানাবতের (ফরয) গোসলকার্য সম্পন্ন করাও একটি আমানত!’ হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন,_-‘আল্লাহ্‌ তা'আলা মানবের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম লজ্জাস্থান সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন,_'হে মানব! এটা আমানত, যা আমি তোমার কাছে রেখেছি ; অবৈধ ব্যবহারে এতে কোনরূপ খেয়ানত করো নাঁ-তুমি যদি এর হিফাযত কর, তা’ হলে আমি তোমার হিফাযত করবো।' অতএব লজ্জাস্থান যেমন আমানত, তেমনি কান, চোখ, জিহ্বা, পেট, হাত, পা প্রভূতিও আমানত। সুতরাং এগুলোর প্রত্যেকটির হিফাযত অপরিহার্য কেননা ‘যে ব্যক্তির আমানতদারী নাই, মূলতঃ তার ঈমানদারীই নাই৷’ হযরত হাসান (রাযিঃ) বলেন,_যখন আসমান, যমীন ও পাহাড়সমূহের উপর আমানত পেশ করা হয়েছে, তখন এগুলো এবং এগুলোর উপর যা কিছু ছিল সব কম্পমান হয়ে উঠেছে। আল্লাহ্‌ তা'আলা বলেছেন, ‘তোমরা যদি এ আমানত গ্রহণ করে দায়িত্ব পালন করতে পারো, তা’ হলে তোমাদেরকে পুরস্কৃত করবো। আর তা’ না হলে তোমাদেরকে শাস্তি প্রদান করবো।’ তারা বললো,-_'হে আল্লাহ্‌! আমরা এ গুরুতর দায়িত্বের উত্তাপ সহ্য করতে পারবো না।’ হযরত মুজাহিদ (রহঃ) বলেন,--‘হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সম্মুখে যখন উক্ত আমানত পেশ করা হয়েছে, তখন তিনি বলেছেন,_-‘পরওয়ারদিগার! আমি আমানতের এ বোঝা গ্রহণ করে নিলাম!’ এখানে উল্লেখযোগ্য যে, আসমান, যমীন ও পর্বতমালার উপর আমানত পেশ করার পর এদেরকে তা’ প্রত্যাখান করার অবকাশ ও এখতেয়ার দেওয়া হয়েছিল ; এ ব্যাপারে তাদেরকে বাধ্য করা হয় নাই। তা’ না হলে উপস্থাপিত আমানত গ্রহণ না করে তাদের কোন গত্যস্তর থাকতো না। হযরত ক্কাফ্‌ফাল (রহঃ) বলেন,--"বস্তুতঃ উক্ত আয়াতে আসমান, যমীন ও পর্বতমালার উপর আমানত পেশ করার বিষয়টিকে উদাহরণ বা উপমা স্বরূপ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এগুলোর অতিশয় বিশালতার কারণে শরীয়তের বিধি-বিধান পালনের বোঝা যদি এদের উপর চাপিয়ে দেওয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।