অধ্যায় $৪ ১৩ আল্লাহ্ পাক ইরশাদ করেছেন $ UD SIFT Sin Ie LO Los bl) Lee CAG Flere ol 4 ‘আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করলো এবং এতে ভীত হলো।’ (আহ্যাব £ ৭২) অর্থাৎ-__আকাশ, পৃথিবী ও পর্বতমালা আল্লাহ্র প্রতিনিধিত্বের দায়িত্বভার গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করেছে। এরা ভয় ও আশংকা করেছে যে, আমানতের এ দায়িত্ব যথাযথভাবে পালনকরণে কোনরূপ খেয়ানত বা ক্রুটি হলে আমাদের উপর আল্লাহ্র আযাব নেমে আসবে। আলোচ্য আয়াতে ‘আমানত’ শব্দ দ্বারা ইবাদত-বন্দেগী ও ফরয আমলসমূহ্কে উদ্দেশ্য করা হয়েছে। যেগুলো পুরাপুরিভাবে পালন করলে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ এবং অমান্য করলে জাহান্নামের ভয়াবহ আযাবের প্রতিশ্রুতি রয়েছে। ইমাম কুরতুবী (রহঃ) বলেন $ ‘সহীহ্ অভিমত অনুযায়ী ‘আমানত’ শব্দটি অত্যস্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এক্ষেত্রে দ্বীনের সকল আমল ও আহ্কামই আমানতের অন্তর্ভুক্ত? এ অভিমতটি উম্মতের প্রায় সকলেই গ্রহণ করেছে। তবে বিষয়টির ব্যাখ্যা-বিশ্লেষণে বিভিন্ন মনীষী বিভিন্ন উদাহরণ পেশ করেছেন। যেমন, হযরত আবদুল্লাহ্ ইবনে মাসৃউদ (রাযিঃ) বলেন £$ ‘উক্ত আয়াতে মাল-সম্পদের আমানত তথা হিফাযতের জন্য কারও কাছে রক্ষিত ধন-দওলতের কথা বলা হয়েছে!’ হযরত ইবনে মাসৃউদ থেকে এ ব্যাখ্যাও বর্ণিত হয়েছে যে, এর দ্বারা সমস্ত ফরয কার্যসমূহকে উদ্দেশ্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।