১০২ যুকাশাফাতুল-কুলুব সৌন্দর্যের ময়ূুর। সকলের মান্য-গণ্য ও বরেণ্য ছিল সে। কিন্তু শুধুমাত্র অহংকার ও আত্মন্তরিতার কারণে কোন কিছুই তার কাজে আসে নাই। এতে শিক্ষণীয় বহুকিছু রয়েছে ; কেবল বাহ্যিক আচার-আচরণ ও আমল- ইবাদতই মুখ্য নয়, আল্লাহ্ তা'আলার ফযল-করম ও মেহেরবানীই হচ্ছে আসল বিষয়। বর্ণিত আছে,--যখন ইবলীস দুর্ভাগ্যের চরম সীমায় উপনীত হবে, তখন হযরত জিবরাঈল ও মিকাঈল আলাইহিমাস্ সালাম ক্রন্দন করে উঠবেন। আল্লাহ্ তা'আলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ‘তোমরা কি কারণে কাদহো?’ তারা বলবেন,---ইয়া আল্লাহ্! আমাদের ভয় হয়,-_-কখন আমাদের উপরেও এহেন দুৰ্গতি এসে পড়ে ; এ ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারছি না।’ আল্লাহ্ তা'আলা বলবেন,--"তোমরা আমা হতে বস্তুতঃই এরূপ ভীত ও শঙ্কিত থাক!’ রেওয়ায়াতে আছে,-_একদা ইবলীস বলেছিল £ ‘পরওয়ারদিগার ! আমাকে আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আপনি যদি আমাকে ক্ষমতা দান না করেন, তা’ হলে আমি তার শত্রুতা ও ক্ষতিসাধন করতে পারবো না।' আল্লাহ্ তা'আলা বললেন $ ‘আমি তোকে ক্ষমতা দান করলাম।’ অর্থাৎ হযরত আদম আলাইহিস্ সালামের সন্তানদের উপর সে ক্ষমতা পেয়ে গেল ; তবে আশ্বিয়া আলাইহিমুস সালাম মাসৃম ও নিষ্পাপ হওয়ার কারণে শয়তান থেকে মাহ্ফুয থাকবেন ; তাদের উপর তার কোন ক্ষমতা চলবে না। ইবলীস বললো,-_'আমাকে আরও অধিক ক্ষমতা দান করুন।’ আল্লাহ্ তা'আলা বললেন $ ‘এক একজন আদম সন্তানের শত্রুতার জন্য তোর দুই-দুইটি সন্তান জন্ম নিবে।' সে বললো,-_'আরও অধিক করে দিন।’ আল্লাহ্ বললেন,--“তাদের বক্ষদেশ তোর আবাসস্থল হবে এবং তাদের শিরায় শিরায় তোর চলার ক্ষমতা থাকবে।’ সে বললো,__'আরও অধিক করে দিন।’' আল্লাহ্ তা'আলা বললেন,--'আদম সম্তানের বিরুদ্ধে তোর অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে মেতে উঠ, তোর সর্ববিধ সহযোগীদের নিয়ে তাদের ক্ষতিসাধনে মত্ত হয়ে যা, তাদেরকে ধন-সম্পদ উপার্জনে, জীবিকা নির্বাহে হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত করার প্রয়াস চালিয়ে যা। তাদের সস্তান-সম্ততির ব্যাপারে হারাম উপায়_যথা, খর্তুকালীন সময়ে স্ত্রীগমণে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।