যুকাশাফাতুল-কুলুব ১০১ তার চেয়ে শ্রেষ্ঠ ; আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে।’ আল্লাহ্ তা'আলা বলছেন,--'আমি আমার অভিপ্রায়ে যা ইচ্ছা তা’ করে থাকি।’ ইবলীস তখন নিজেকে বড় এবং বুযুর্গ জ্ঞান করে অহংকার ও ঘৃণা-অবজ্ঞার সাথে হযরত আদম আলাইহিস্ সালামের দিকে পিঠ ফিরিয়ে দস্তভরে সটান দাড়িয়ে থাকে। অথচ ফেরেশতাগণ অবস্থায় পড়েছিলেন। ফেরেশৃতাগণ সিজদা শেষ করে মাথা উত্তোলন করার পালনে তাওফীক প্রাপ্তির জন্য দ্বিতীয়বার শুক্্রানা সিজদা আদায় করেন। থাকে ; আল্লাহ্র আনুগত্য ও হুকুম পালনের মোটেও চিন্তা করে নাই ; না-ফরমানী ও অবাধ্যতার উপর কিঞ্চিৎ লজ্জাবোধ করে নাই। এই কৃতকর্মের ফলে আল্লাহ্ তা'আলা তাকে চতুষ্পদ জস্তর আকৃতিতে শৃকরের ন্যায় উপুড় করে দেন। তার মাথা উটের মাথার ন্যায়, বক্ষভাগ বৃহদাকার উ্টরের কুঁজের ন্যায় করে দেন, মুখমণ্ডল বানরের চেহারায় বিকৃত করে দেন। চক্ষুদ্ধয় চেহারার প্রস্থের দিকে সংকীর্ণ করে দৈর্ঘ্যের দিকে বাড়িয়ে লম্বা করে দেন--তখন চক্ষুদ্বয়ে বিশ্রী ফাটা দাগ পরিদৃষ্ট হতে থাকে। তার নাসিকার ছিদ্রদ্ধয় সিঙ্গাকারী (দুষিত রক্ত বের করার কারিগর) ব্যক্তির লুটার ন্যায় খোলা দেখা যায়। তার ঠোট দু’টি গরুর ঠোটের আকৃতিতে পরিবর্তন করে দেন এবং দাতগুলো শুকরের দাতের মত বাহিরের দিকে বের হয়ে থাকে। তার মুখমণ্ডলে দাড়ির মাত্র সাতটি পশম বাকী রয়েছে। তাকে জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বরং আসমান ও যমীনের সকল আবাদ এলাকা হতে বের করে অনাবাদী বিজন প্রান্তরে বিতাড়িত করা হয়েছে। মনুষ্য আবাসে এখন সে লুকিয়ে লুকিয়ে আসে। হাশরের কর্মফল দিবস পর্যন্ত আল্লাহ্ তা'আলা তাকে মালউন ও অভিশপ্ত করে দিয়েছেন ; কারণ সে জঘন্যতম কাফেরে পরিণত হয়েছে। প্রিয় সাধক! এখন চিন্তা করার বিষয়,--এ-তো সে-ই, যে এক সময় মুগ্ধকর রূপ-সৌন্দর্যের অধিকারী ছিল। অতি আকর্ষণীয় চারটি ডানা ছিল তার। অগাধ স্ঞান-বিদ্যা ও আমল-ইবাদতের অধিকারী ছিল সে। ফেরেশতাদের মধ্যে তার উপাধি ছিল ‘তাউসুল-মালায়িকাহ্’ বা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।