১৬ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ফতোয়ার উপর নির্ভর করে চলতে শুরু করে শাসন কর্তৃপক্ষ পর্যন্ত । আস্তে আস্তে সেলজুক ও আব্বাসীয় সুলতানদেরও শ্রদ্ধাভাজনে পরিণত হন তিনি। তখন রাষ্ট্রীয় শাসনভার সুলতানের হাতে আর আব্বাসীয খলীফাদের হাতে আধ্যাত্ম সংশোধনের দায়িত্ব । ৪৮৫ হিজরীতে সেলজুক সুলতান মালিক শাহ মৃত্যুবরণ করলে তীর চার বছরের শিশু পুত্র আহমদকেই সভাসদগণ সিংহাসনে বসালেন । মুকতাদের বিল্লাহ তখন খলীফা ছিলেন। আহমদের নামে খোতবা পাঠের ব্যাপারে তার অনুমোদন চাওয়া হলে তিনি তুর্কা খলীফার নামে খোতবা পাঠের শর্তে অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন দিয়ে দিলেন, কিন্তু দূত হিসেবে ইমাম গাজ্জালীকে তুর্কী দরবারে পাঠালেন আহমদের নামে খোতবা পাঠের অনুমতি চেয়ে । ইমাম গাজ্জালী (র) বিচক্ষণতার সাথে তুকীদের রাজি করে আহমাদের নামে খোতবা পাঠের অনুমোদন নিয়ে ফিরলেন । ফলে তার খ্যাতি অধিকতর বৃদ্ধি পেল ৷ মুকতাদের বিল্লাহর মৃত্যুর পর মোসাতাজহার বিল্লাহ খলীফা হয়ে বাতেনী ফের্কা নামে একটি বিভ্রান্ত দলকে খুব শক্তিশালী হতে দেখে ইমাম গাজ্জালী (র)-কে তাদের বিরুদ্ধে একটি পুস্তক প্রণয়নের অনুরোধ জানালেন । ইমাম সাহেব মোসতাজহারী নামকরণ করে একটি পুস্তক রচনা করলেন। ইমাম সাহেবের ওয়াজ-নসীহত ও বিশেষ বৈঠকে শত শত আলিম, আমীর-ওমরা অংশ গ্রহণ করতেন অত্যন্ত যুক্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ছিল তীর ওয়াজ-নসীহত । আলিম-ওলামারা এগুলোকে লিপিবদ্ধ করে রাখতেন । ১৮৩টি ওয়াজ স্বয়ং ইমাম সাহেবের মাধ্যমে সংশোধন করিয়ে শেখ সাঈদ ইব্ন ফারেস ও আল্লামা ইব্ন লূবান “মাজালিসে গাজ্জালী’ নামে একটি ওয়াজ সংকলনও প্রকাশ করেছিলেন । ইমাম গাজ্জালী (র)-এর বাগদাদ ত্যাগ ও নিঃসঙ্গতা অবলম্বন তার নিঃসঙ্গতা অবলম্বন এক বিস্ময়কর ঘটনা ৷ নিজের রচিত ‘মুনকেয মিনাদ দালাল’ গ্রন্থে তিনি নিজেই বিষয়টি ব্যক্ত করেছেন। কৈশোরে তিনি শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন। এ মাযহাবের শিক্ষাই অর্জন করেছিলেন প্রথম জীবনে ৷ তিনি বিভিন্ন মাযহাব ও ধর্মাধর্মের এক বিচিত্র www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।