ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

৭8 মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার এভাবে অভিহিত করা হয় না, যেভাবে মানুষের বেলায় হয়। তারা এ গুণাবলী দিয়ে আল্লাহকে বুঝতে, বুঝাতে রাজী নন। সাধারণভাবে তারা সৃষ্টির বর্ণনা দিয়ে আল্লাহকে বুঝতে চেষ্টা করেছেন । যেমন ফিরাউন হযরত মূসা (আ)-কে প্রশ্ন করলো- “বিশ্বপ্রভু কি?” হযরত মূসা (আ) আল্লাহর কার্যাবলী সম্বন্ধে জবাব দিলেন ৪ “তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রভু !” দুই. দ্বিতীয় শ্রেণীর অবস্থা আরো উন্নত । তারা বুঝেছেন যে আকাশ অনেক এবং প্রত্যেক আকাশের আলাদা করে একজন গতিদাতা ফিরেশতা রয়েছেন। তারাও সংখ্যায় অসংখ্য । ইন্দ্রিয়ের আলোর সাথে তারকার যে সম্পর্ক, আল্লাহর আলোর সাথে তাদেরও সেই সম্পর্ক । তারা আরো বুঝতে পেরেছেন যে, দৃশ্যমান আকাশ অন্য আকাশের অধীনে রয়েছে। এ সকল আকাশ দিনরাত এ আকাশের অধীনে আবির্তত হয়। উপরোক্ত মহা প্রভু আকাশমণ্ডলিকে ঘিরে রেখেছেন এবং তিনি এর গতিকে পরিচালিত করছেন। এ কারণে হিসেবে তারা বর্ণনা করে থাকে যে, আল্লাহ তাআলার বেলা ‘বহুত্ব’ খাটে না। তিন. এরা আরো উর্ধ্বে অবস্থান করছেন। তারা বর্ণনা করেন যে, বস্তুর গতিদান হচ্ছে আল্লাহর -একটি খিদমত । বিশ্ব প্রভুর খিদমত ও ইবাদত তার বান্দাদের মধ্য থেকে এক ফিরেশতা বান্দা দ্বারাই সম্পাদিত হয়। ইন্দ্রিয়ের আলোর সাথে চাদের যে সম্পর্ক আল্লাহর সাথে চাদের যে সম্পর্ক আল্লাহর পবিত্র আলোর সাথে এই ফিরেশতারও সেই সম্পর্ক । তারা মনে করেন যে, আল্লাহ :তা‘আলা হচ্ছে এই গতি দানকারী ফিরেশতার মাননীয় । অর্থাৎ আল্লাহ হচ্ছেন তার মান্য করারযোগ্য । আল্লাহ প্রত্যেকের জন্য আদেশের মাধ্যমে গতি সৃষ্টি করেছেন কাজের মাধ্যমে করেন নি। আমি উপরে উল্লেখিত বিভিন্ন উপমার মাধ্যমে বক্তব্য পেশ করতে চেষ্টা করেছি । তবে আধ্যত্মিক রুচিহীন ব্যক্তি এর মর্ম স্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হবে না বলেই আমার মনে হয় । এ সকল স্তর শুধু আলো দ্বারা আবৃত ৷ এতে আঁধার নেই । যারা অক্লান্ত সাধনার বলে এখানে পৌঁছতে পারে, তারা কৃতকার্য হন এবং তাদের নিয়ে এক চতুর্থ শ্রেণী গঠিত হয়। তাদের নিকট বিষয়টি খুবই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।