ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৬৯ বলেন- AY he Sal Endl Smid nd “তারা পরকালের চেয়ে পার্থিব জীবন পসন্দ করে।” এরা দুই ভাগে বিভক্ত ৪ ১। যারা এই পৃথিবী সৃষ্টির কারণ সম্পর্কে অনুসন্ধান করে। কিন্তু তাদের প্রকৃত একে অসম্ভব বলে মনে করে। অথচ প্রকৃতি এমন একটি গুণ যা জড় পদার্থের মধ্যে স্থিতিশীল ৷ এটা নিজেই আধার । কারণ, এতে অনুভূতি, নিজের সত্তা সম্পর্কে চেতনা এবং না আছে ধারণাশক্তি । এর জন্য আলোও নেই, যা বাহ্যিক চোখ দিয়ে দেখতে পায় । ২। নিজেদের চিন্তায় মগন থাকে যারা । তারা কার্য কারণ সম্বন্ধে অনুসন্ধান করে না। তাদের সত্তা ও লোভ লালসাই হচ্ছে তাদের জন্য পর্দা । কুপ্রবৃত্তির নেশা হতে বেশী অন্ধকার আর কিছু নেই । এ প্রসঙ্গে আল্লাহ বলেন- 2 ISS op CAH “আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে, আপনা প্রকৃতিকে ইলাহী বলে গ্রহণ করেছে?” এ কারণেই প্রিয় রাসূল (সা) বলেছেন £ যে সব কল্পিত মাবুদের উপাসনা করা হয়, তাদের মধ্যে আল্লাহর কাছে সব চেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে কুপ্রবৃত্তির লোভ-লালসা ৷ এটাও কয়েকটি ভাগে বিভক্ত- এক. এক শ্রেণীর লোকেরা পৃথিবীর চরম পাওয়া হচ্ছে নিজের অভাব পূরণ করা বলে মনে করে; পশু প্রবৃত্তিকে চরিতার্থ করা । অর্থাৎ বিয়ে শাদী ও পানাহার করা এবং সুন্দর দামী পোষাক পরিচ্ছদ পরিধান করা । তারা স্বাদ আহলাদের দাস, তাই তারা তার পুজারী । তারই অনুসন্ধানে নিমগু থাকে। এসব হস্তগত করাকে সৌভাগ্য বলে তারাই মনে প্রাণে বিশ্বাস করে। নিজেদের জন্য যারা এগুলো পসন্দ করে, তারা ইতর পশুর সমান। TT আছে । শুধু নিবিড় আধারেই নিমজ্জিত তারা ৷ দুই. অন্য শ্রেণীর মানুষকে দেখা যায় যে, যারা প্রতিষ্ঠা ‘জয়’ এবং শ্রেষ্ঠত্ব চায় এ জন্য তারা হত্যা, লুটতরাজে সদা লিপ্ত থাকে, এটা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।