তৃতীয় অধ্যায় সত্তর হাজার পদদার ব্যাখ্যা নবী (সা) বলেছেন ৪ আল্লাহর আলো আঁধারের সত্তর হাজার পর্দা রয়েছে। ভিনি যদি এগুলো অপসারণ করতেন তবে প্রতিটি দর্শককে তার মহান আলোক রাশি জ্বালিয়ে ভস্মিভূত করতো । কোন বর্ণায় সত্তর জাহার আবার কোন বর্ণনায় সাতা’শর কথা উল্লেখ আছে। আমি এখন বলছি যে, আল্লাহ তা‘আলা নিজের সত্তার জন্য নিজেই প্রোজ্জল। পর্দা গোপনীয়তার জন্য ব্যবহৃত হয়। পর্দাকৃত লোক তিনভাগে বিভক্ত- ক. যারা শুধু আধারের পর্দায় রয়েছে। খ. যারা শুদু আলোর পর্দায় রয়েছে। গ. যারা আলো ও আঁধারের পর্দায় রয়েছে । এ তিন ভাগের অসংখ্য শাখা-প্রশাখা রয়েছে। এগুলোর সংখ্যা গণনা করার চেষ্টা করবো । তবে আমি একথা দৃঢ়ভাবে বলতে পারি না যে, এর দ্বারা সীমাবদ্ধ করা উদ্দেশ্য না সংখ্যাগুলোই মূল উদ্দেশ্য । সত্তর হাজার বা সাত’শ নির্ধারিত করা সম্পর্কে নবুওয়াতী শক্তিই বুঝতে পারে। তবে আমার ধারণা এখানে উল্লেখিত সংখ্যা দ্বারা নির্ধিষ্ট সংখ্যা বুঝানো হয় নি। তবে সংখ্যা বর্ণনা করা মানুষের নিয়ম-নীতি ৷ এটা দ্বারা আধিক্যই বুঝানো হয়। নির্দিষ্ট সংখ্যা বুঝানো হয় না। এ সম্পর্কে আল্লাহ পাকই ভাল জানেন । আমি আমার সাধ্যমত এই তিন ভাগ ও তার শাখা-প্রশাখা সম্পর্ক বর্ণনা করার চেষ্টা করছি । প্রথম শ্ৰেণী আঁধারের মধ্যে আবৃত যারা, তারাই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত । এরা নাস্তিক আল্লাহর অবিশ্বাসী । তারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করে না। তারা পরজীবনের চেয়ে ইহজীবনকে অগ্রাধিকার দেয়৷ যেমন আল্লাহ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।