৬৪ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার “তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছ এবং যাদের জ্ঞান দেয়া বড় ৷ বাস্তব যুক্তি প্রমাণের নাম জ্ঞান এবং পূর্বপুরুষের মত শুধু মেনে চলা ও গৃড় রহস্যের অধিকারীর প্রতি উত্তম মনোভাব পোষণ করার নাম ঈমান। উল্লেখিত পাচ প্রকার মানবিক আত্মাই হচ্ছে আলো । সব ধরণের অস্তিত্বশীল বস্তু প্রকাশিত হয় এদের সাহায্যেই ৷ যদিও ইন্দ্রিয় গ্রাহ্য ও কল্পনাপ্ৰসূত বস্তু পশুর মধ্যে পাওয়া যায় তবুও এর উন্নত অংশ মানুষের মধ্যেও পাওয়া যায়। মানুষের জন্য এটা আদর্শের বিশেষ ধারণা নিয়ে সৃষ্টি করা হয়েছে। আর জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে পশুর জন্যও সৃষ্টি করা হয়েছে । মানুষের অনুগত থাকার জন্যও এ দু'টো পশুর নিমিত্ত সৃষ্টি হয়েছে। এ দু’টোর উপর মানুষ সওয়ার হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। সে একজন নির্দিষ্ট লোককে চিনতে পারলে সাধারণভাবে বুদ্ধি দিয়ে সবাইকে চিনতে ও জানতে পারে। অর্থাৎ বিশ্বজনীন ভাব বোধগম্য করত পারে। এ বিষয়ে আমরা আবদুর রহমান ইব্ন আউফের দৃষ্টান্ত উল্লেখ করেছি । আয়াতের উপমা মানুষের পঞ্চশক্তি তাক, কাচ, প্রদীপ, বৃক্ষ, তেল এই পাঁচটি জিনিষ সম্বন্ধে যথেষ্ঠ ব্যাখ্যা রয়েছে। আমি এখানে সংক্ষিপ্ত আলোচনার করবো। ১। ইন্দ্রিয় শক্তি £ যদি আপনারা ইন্দ্রিয় শক্তির দিকে তাকান তাহলে দু'চোখ, দু’কান, দু'নাক থেকে এর আলো আসে বলে মনে করবেন । অভিজ্ঞতার জগতে এর উপযুক্ত উপমা হচ্ছে ‘তাক’ ৷ ২। তিনটি বৈশিষ্ট্য আছে কল্পনা শক্তির ৪ ক. বস্তু জগতের সাথে এর নিবিড় সম্পর্ক আছে। এর জন্য পরিমাণ, আকার গঠন ও নির্দিষ্ট দিক রয়েছে। চিন্তাশীল লোকদের তুলনায় দূর নিকট হয়ে থাকে দৈহিক গুণ বিশিষ্ট স্থূল জিনিষগুলো খাটি বুদ্ধির আলোর নিকট অস্পষ্ট ৷ খ. এই স্থূল জিনিষগুলো পরিষ্কার, স্বচ্ছ, সূক্ষ্ম, মজবুত হলে বুদ্ধির ভাবের সাথে সাদৃশ্য লাভ করে এবং তার নিকট হতে আগত আলোর কাছে স্বচ্ছ হবে । j www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।