ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৬১ তার বেশী ধন-সম্পদ থাকতে হবে। কারণ, বিশ্বাসকে কোনঠাসা করতে চায় অধিক সম্পদ ৷ কিন্তু বিশ্বাসের জন্য তা পেরে ওঠে না। এ আলোচনা থেকে বুঝা যাবে যে, নবীগণ স্থূল জিনিষকে কিভাবে দেখতেন এবং স্কূল জিনিষ ছাড়া কিভাবে মর্মোদ্ধার করতেন। অধিকাংশ সময় প্রথমে ভাবকে তাদের দৃষ্টির কাছে উপস্থাপিত করা হতো । তৎপর সেখান থেকে তারা এ ভাবকে কল্পনার শক্তিতে নিয়ে এবং ভাবানুযায়ী কতোগুলো স্থূল বিষয়ের ধারণা গ্রহণ করেন। জাগ্রত অবস্থায় ওহীর এ বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ । যেমন- ঘুমের স্বপ্নে তাবীরের প্রয়োজন ৷ যদি ঘুমে এ সকল অবস্থা পরিলক্ষিত হয়, তবে তা নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগের সমান হবে আর জাগ্রত অবস্থায় হলে, তাহলে তার মর্যাদা আরো বেশী হবে। আমার মতে জাগ্রত স্বপ্নের অংশ তিন ভাগের এক ভাগ । কেননা, নবুওয়াতের বৈশিষ্ট্য তিন শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ এবং এর মধ্যে জাগ্রত স্বপ্ন একটি । © PDF created by haiderdotnet@zmail.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।