ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ٦٩
📝 نص 📖 PDF

অবতরণিকা সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি দৃষ্টি শক্তি সম্প্রসারিত, আলো ছড়িয়ে, রহস্য প্রকাশ ও পর্দা উন্মোচিত করেন । অতপর হযরত মোহাম্মদ (সা)-এর প্রতি দরুদ; যিনি আল্লাহ প্রদত্ত আলোয় পরিপূর্ণ উদ্ভাসিত, বিশেষ গুনাবলী সম্পূর্ণ আল্লাহ প্রেমিক ৷ সর্বোচ্চ ক্ষমতাশালী এবং পাপ ক্ষমাকারীর পক্ষ হতে মানুষকে ভালো কাজের সুসংবাদ ও মন্দ কাজের দুসংবাদ দানকারী, তীর অনুচর-অনুগামী অর্থাৎ সাহাবায়ে কিরামদের প্রতিও সালাম ও দরুদ । আল্লাহর নুর তথা আলোর গূঢ় রহস্য সম্পর্কে যারা উৎসুক, বাস্তব চিন্তাধারা ও সাধনা দ্বারা অবাস্তব, অপবিত্রতাকে দূরে ফেলে পবিত্র হোক তাদের অন্তর । আমাকে আপনারা পরিত্র কুরআনের আয়াত সম্পর্কে প্রশ্ন করেছেন- HAS 52590, ৩০,৯! আল্লাহর আলো শিশা, তাক, প্রদীপ এবং জলপাই বৃক্ষের সাথে উপমা দেয়া হয়েছে? অথচ নবী (সা) বলেছেন- ‘আল্লাহর আলো-আঁধারের সত্তরটি পর্দা রয়েছে। তিনি যদি পর্দাগুলো অপসারণ করতেন, মহান আল্লাহর নিঃসরিত আলোকরাশি সকল দর্শককে জ্বালিয়ে ভস্মিভুত করত ! নিঃসন্দেহে প্রশ্নটি জটিল । -তবে উল্লেখিত বিষয়টি দিয়ে করচদ্ধদ্বার কামরা খোলার চেষ্টা করা হয়েছে । হাক্কানী ওলামা ও গভীর জ্ঞানী ব্যক্তি ব্যতীত অন্য কেউ স্পর্ধা রাখে না যা খোলার । আর একটা সত্য এই যে, সব ধরণের রহস্য ব্যক্ত ও তার প্রকাশ করা চলে না। এ রহস্য কেবলমাত্র মহৎ ব্যক্তিবর্গই গোপন রাখতে পারেন। কতিপয় তত্ব্দশীর মত- আল্লাহর রহস্য উদঘাটন করা কুফরী । রাসূল (সা)-ও বলেছেন- কোন কোন জ্ঞানী গুপ্তধন সমতুল্য । অন্য কেউ তাদের পরিচয় পান না উলামায়ে রাব্বানীরা ব্যতীত ৷ যারা আল্লাহর গোপনতত্ব সম্পর্কে বঞ্চিত তারাই তাদের অমূল্য বাণীকে অস্বীকার করতে পারে। রহস্য গোপন রাখাই শ্রেয় অবুঝদের সংখ্যাধিক্য হলে কবির ভাষায়- Pb LE sill Lo 9 + HUD Cle Jd io মুখেরে যেজন ইলম শিখালো নষ্ট করল তায়, জ্ঞান পিয়াসীরে দানে না যে জ্ঞান জুলুম করল হায় । আমি এখান আলোচনা অতি সংক্ষেপ, ইঙ্গিত-ইশারায় উপস্থাপন করব। একদিকে আমার মন দ্বিধাগ্রস্থ অন্য দিকে সময় সংকীর্ণ । মনের গতি নিয়ন্ত্রণের ‘চাচি আল্লাহর হাতে । ইচ্ছে হলে তিনি নিঃকোচে খুলে দেন। আমি এ গ্রন্থে ‘তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করবো । www.eelm.weebly.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.