88 মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার গৃঢ় সত্যের আসল সত্য উপরের আলোচনা থেকে তত্বাভিজ্ঞরা চাক্ষুস দেখচ্ছেন যে আল্লাহ্ ছাড়া অন্য কোন কিছুর অস্তিত্ব নেই । আদি অন্তে সবাই ধ্বংসশীল ৷ যখন তার স্বকীয় সত্তায় কোন জিনিষকে বিবেচনা করা হয়, তখন দেখা যায় যে, এর কোনও অস্তিত্ নেই ৷ অস্তিত্ব সব জিনিসে এসে পৌঁছে আদি সত্তা হতে ৷ বিবেচনা করলে এ দিক দিয়ে একে বিদ্যমান বলা যায়। তবে এক্ষেত্রে যে অস্তিত্বে পৌঁছিয়েছে, তার সাথেই তাকে বিদ্যমান দেখা যাবে তবে এককভাবে নয় । অতএব আল্লাহ্র অস্তিতূই কেবল বিদ্যমান । প্রতিটি জিনিষের দুটি শাখা রয়েছে। এক শাখা তাকে ঘিরে, অন্য শাখা আল্লাহ্র সাথে সম্বন্ধ নিয়ে । প্রথম দিকে তার অস্তিত্ আছে। তারই সাথে এর অস্তিত্বের সম্পর্ক, যিনি একে অস্তিত্ব দান করেছেন। অতএব অন্য কারোর অস্তিত্ নেই একমাত্র আল্লাহ্ ছাড়া । তার অস্তিতূই একমাত্র অস্তিত্ । সব জিনিষই ধীরে ধীর বিলীন হচ্ছে তিনি ছাড়া । তত্জ্ঞান অনুসন্ধানীদের হাশরের দিনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই ৷ যেদিন আল্লাহ্ বলবেন- | - D1 aN ad 3 SD আজ কার আধিপত্য? একমাত্র সর্বজয়ী আল্লাহ্র । কারণ, এ আহবান তাদের কানে সারা জীবন এসেছে । আল্লাহ অন্যের তুলনায় বড় ‘আল্লাহু আকবার’ দ্বারা তারা মনে করেন না । তার অস্তিত্বের সীমানায়ও যেতে পারে না কোন অস্তিত্ব তার শ্রেষ্ঠতবকে অতিক্রম করা তো দুরের কথা । অন্যের অস্তিত্ব নির্ভর করে আল্লাহ্র সাথে সম্পর্কের উপরই । আল্লাহ্ তা'আলা নিজ সত্তা থেকে বড় হবেন, তা অসম্ভব । তিনি এত মহান যে তুলনা বা সম্পর্কের দিক দিয়ে তাকে মহোত্তম বলা চলে না। তার মহত্বের বাস্তব রূপ বুঝতে নবী বা ফিরেশতাও পারেন না । তিনি নিজে নিজেকে যেমন জানেন, বাস্তব জ্ঞানে অন্য কেউ তাকে তেমন জানে না। এ দিকটা আমি আলোচনা করেছি । এক সত্তা ছাড়া অন্য কিছুর অস্তিত্ নেই ততৃজ্ঞানীরা উচ্চতর স্থানে পৌঁছে এক বাক্যে স্বীকার করেছেন। কেউ বৈজ্ঞানিক উপায়ে, আবার কেউ বা আত্মবোধ দ্বারা এ পথে পৌঁছেছেন। তাদের অধিকাংশই পরম একত্বের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।