৪২ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার আলোটিই আবার প্রতিবিশ্বিত হয়ে সামনের দেয়ালে এবং তা আবার প্রতিফলিত হয়ে মেঝেতে । ফলে মেঝেও আলোকিত হয়েছে। মেঝের আলো দেয়ালের আলোর নিকট খণী, দেয়ালের আলো আয়নার আলোর আলোর নিকট ঝণী। কেননা, সূর্য চাদের উপর আলো বিকীরণ করে থাকে। এখানে আলোর চারটি শ্রেণী ক্রমানুসারে সাজানো হয়েছে। একটি আরেকটির চাইতে অধিক মহান ও পূর্ণ । প্রতিটির আলাদা স্থান ও স্তর আছে, যা তারা অতিক্রম করেনা। অরন্তুদৃষ্টি সম্পন্ন লোকের কাছে এ বিশ্বাস জন্মেছে যে, স্বগীয় জগতের আলোক রশ্মিও এমনিভাবে সাজানো হয়েছে এবং সর্বোচ্চ আলোর কাছাকাছি সত্তাই সর্বোত্তম । এ থেকে বলা যায় যে, হযরত জিবরাঈল (আঁ) এর চাইতেও হযরত ইসরাফীল (আ)-এর মর্যাদা বেশি । ফিরেশতাগণের মধ্যে তিনিই আলোর মূল উৎস, আন্লাহ্র অতি কাছে থাকেন। ফিরেশতাদের মধ্যে নগণ্য মর্যাদার অধিকারীও আছেন কিয়ামতের দিন তারা বিভিন্ন শ্রেণীতে কাতারবন্দী হয়ে দাড়াবেন। এ থেকে বুঝা যায় যে, তাদের মৰ্যদা অসংখ্য স্তরে বিভক্ত ৷ তারা নিজেরাই স্বীকার করেছেন- EG EDT EU. Sy soi আমাদের মধ্যে এমন কেউ নেই, যার জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ হয়নি আমরা শ্রেণীবদ্ধভাবে রয়েছি এবং আমরা অবশ্যই আল্লাহ্র প্রশংসাকারী । উক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বিভিন্ন স্তরের আলো অসীম নয়। তারা একটি সর্বশেষ উৎসে পৌঁছে, যে উৎসটি নিজেই আলো । অপরের আলোয় যে উদ্ভাসিত নয়। সব আলো! ক্রমানুসারে তারই কাছ থেকে আলো পায়। এখন প্রশ্ন হচ্ছে £ যে বস্তুটি অন্য আলো দ্বারা আলোকিত হয়, সে প্রকৃত আলো আখ্যা পাবার যোগ্য, না যে আলো নিজেই স্বতঃ আলোকিত এবং যে অন্য সবাইকে আলো দান করে? এর প্রশ্নের উত্তর খুবই সহজ । বাস্তবপক্ষে আলো নামটি সগীয় আলোরই প্রাপ্য, যার উপর কোন আলো নেই এবং যার নিকট থেকে অন্য সব জিনিষের উপর আলো ছড়িয়ে পড়ে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।