৩৮ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ছোট বড় কোন কিছুই এ থেকে বাদ পড়বে না বরং সবই গণনা করা হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষকে বলা হবে £$ le sl Ire Ye ss LAG আমি তোমার চোখের জআবরণ খুলে দিলাম । তাই আজ তোমার দৃষ্টি শক্তি প্রখর হলো । কল্পনা বিলাসী ও অন্ধ বিশ্বাসী লোকেরা তখন বলে উঠবে- ‘প্রভু! আমরা আপনার সব নির্দেশ মেনে নিচ্ছি । আমাদের দৃঢ় প্রত্যয় জন্বেছে। আমাদের আবার পৃথিবীতে ফিরিয়ে দিন । আমরা সৎকাজ করবো । বুদ্ধির দর্শন এক নয় বরং ভিন্ন ভিন্ন বুদ্ধি সত্যিই অদৃশ্যকে দেখতে পায়। কিন্তু দৃষ্ট বস্তুগুলো একই স্তরের হয় না। কোন কোন জিনিষ সম্পর্কে তার জ্ঞান স্বতঃসিদ্ধ । যেমন- একই বস্তু প্রাচীন ও নবীন হতে পারে না । একই জিনিষ অস্তিত্ ও অনস্তিত্ হতে পারে না । একই কথা সত্য ও মিথ্যা হতে পারে না। আবার যেখানে শব্দের বিশেষ অর্থ পাওয়া যায় সেখানেই তার সাধারণ অর্থও পাওয়া যায় । এটাও জ্ঞান স্বতঃসিদ্ধ । কালো কথাটি বললেই রংয়ের ধারণা আসে । মানুষ বললেই প্রাণীর ধারণা আসে । এসবও বুদ্ধির ক্ষেত্র । কিন্তু এর উল্টো দিকটা বুঝানো স্বাভাবিক নয়, মানে রং বললে শুধু কালোকেই বুঝায় না, প্রাণী বললে কেবল মানুষকেই বুঝায় না। বুদ্ধি ওতপ্রোতভাবে জড়িত নয় কোন কোন বিষয়ের সাথে । তখন একে জাগ্রত করতে হয়; লৌহার উপর আঘাত করে এর ক্ফুলিঙ্গ বের করতে হয়। দার্শনিকদের কালাম দিয়ে উৎসাহিত করতে হয়। তখনই মানুষ আলোয় স্নান করে বাস্তব জ্ঞান লাভ করে। সাধারণভাবে আল্লাহ্র কালাম এবং বিশেষভাবে আল-কুরআন সর্বশ্রেষ্ঠ দর্শন ৷ পবিত্র কুরআনের আয়াতের সাথে বুদ্ধির তেমন সম্পর্ক, যেমন- সূর্যালোকের সাথে দৃষ্টি শক্তির সম্বন্ধ । এই সূর্যালোক দ্বারা দৃষ্টি শক্তির কাজ সাধিত হয়। তাই একে যেমন ‘আলো’ বলা হয়, কুরআনকেও সেরূপ যথার্থভাবে ‘আলো’ বলা হয় ৷ কুরআন হচ্ছে সূর্যালোকের মতো এবং বুদ্ধি হচ্ছে চোখের আলোর মতো ৷ এটা হৃদয়ঙ্গম হলেই আল্লাহ্র নিস্নোক্ত কালামের অর্থ সহজে বুঝা যায়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।