ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৩৫ বেড়াজালের বস্তু পরিষ্কার হয়ে ফুটে ওঠে ৷ হা, প্রতিকুল অবস্থার দরুন কখনো ইহা অকর্মণ্যও হয়ে পড়ে । যেমন- চোখ তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে চোখের পলক বন্ধ করলে । এই গ্রন্থের তৃতীয় অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো । 8. চোখ বস্তুর বাইরের ছাচ ও আকার দেখতে পায়, কিন্তু ভিতরের অংশ দেখতে পায় না । তা উপলব্ধি করতেও পারে না । অন্যদিকে, বুদ্ধি বাইরের ভিতরের সব কিছু দেখে পায়, বাস্তব উপলব্ধি করতে পারে, কার্য, কারণ বুঝে এবং তার নির্দেশনা দেয় । বস্তুটি কি থেকে সৃষ্টি, কিভাবে সৃষ্টি করা হয়েছে, অসংখ্য অজানার সন্ধান দিতে পারে। ৫. চোখ কোন কোন সৃষ্ট বন্ধু দেখতে পায়, কিন্তু সব ধরনের অনুভূতি থেকে সে বঞ্চিত ৷ ইহা শব্দ, সুগন্ধি, স্বাদ, তাপ, শৈত্য এবং ইন্ত্রিয়ানুভূতির মধ্যে গন্ধ বুঝে না। চোখ আনন্দ, দুঃখ বেদনা, কষ্ট, শ্রম, প্রেম ভালবাসা, শক্তি, ইচ্ছা, জ্ঞান, মুর্খতা প্রভৃতি মানবিক অবস্থা আদৌ দেখতে পায় না। চোখের বিচরণ ক্ষেত্র অত্যন্ত সীমিত । অন্যদিকে বুদ্ধির রাজ্য বিশাল, বিস্তীর্ণ । তার বিচরণ ভূমি অনন্ত অসীম । সে সমগ্র সৃষ্ট বস্তু দেখতে পায়, উপলব্ধি করতে পারে। অন্তনিহিত অর্থ টেনে বের করতে পারে। এ দিকে সে একাই একশত ৷ বুদ্ধির উপলব্ধি চোখের চাইতে অনেক বেশী এ কথা সত্য । কিন্তু তাই বলে এর রাজ্য অসীম নয় বরং সসীম । বেহেশত, দোযখ, পুলসিরাত, উচ্চতর জগত রূহ জগত, বুদ্ধি দেখতে পায় না। এ সম্পর্কে সঠিক নির্দেশনা দিতে' পারে না। কোন বুদ্ধিমান লোক এসব ব্যাপারে কিছু অভিমত পেশ করলেও তা সংশয়মুক্ত নয়। কারণ মানুষের বুদ্ধি বিভিন্ন ধরণের । তার নিজস্ব ধাচে চলে প্রতিটি বুদ্ধি । তাই বুদ্ধিই চূড়ান্ত একথা ঠিক নয়। তবে হাঁ, চোখের চাইতে বুদ্ধির বিচরণ অনেক বিস্তীর্ণ একথা সত্য । আলোচনা থেকে প্রমাণিত হলো যে, চোখ বুদ্ধির সমকক্ষ হতে পারে না । তাই তাকে ‘আলো’ বলা যায় না । অবশ্য অন্যদের তুলনায় ইহা একটি ‘আলো’ ৷ কিন্তু বুদ্ধি তুলনায় ইহা একটি অন্ধকার । দৃষ্টিশক্তি হচ্ছে বুদ্ধির সংবাদ বাহনের অন্যতম ৷ সে বুদ্ধির কাছে কেবল রূপ রংগেরই বার্তা বহন করে। বুদ্ধি তার ইচ্ছে মতো তাতে নির্দেশ প্রদান করে৷ এ ছাড়া কল্পনা, চিন্তা, স্মরণ স্মৃতি প্রভৃতি ইন্দ্রিয় প্রবণ বুদ্ধির খাদিমের কাজ করে। বাদশা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।