৩৪ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার বলা হয়। অর্থাৎ যে গুণ দ্বারা বুদ্ধি-বিবেক সম্পন্ন লোককে দুধের শিশু, উমাদ ও চতুষ্পদ জানোয়ার হতে পৃথক করা যায়, তাকেই চোখ বলে। সর্বসম্মত পরিভাষায় এটা ‘বুদ্ধি’ বলে অভিহিত আমি মনে করি প্রকাশ্য চোখের চাইতে বুদ্ধিকেই আলো বলা অত্যন্ত সমীচীন ৷ কারণ, বুদ্ধি উপরে উল্লিখিত সাতটি দোষ হতে একেবারে মুক্ত ৷ মানুষের চোখ ও বুদ্ধির মধ্যে পার্থক্য চোখ ও বুদ্ধির মধ্যে সাতটি পার্থক্য রয়েছে। নিম্নে তার বিশদ বর্ণনা করা হচ্ছে $ ১. চোখ নিজেকে দেখতে পায় না৷ নিজের গুণেরও সে সম্যক জ্ঞান রাখে বুদ্ধিতে জ্ঞান ও শক্তি অন্তনিহিঁত রয়েছে। ইহা শুধু নিজের জ্ঞান সম্ব-ন্ধই সজাগ নয় বরং এর জ্ঞান সম্বন্ধীয় জ্ঞান, এর জ্ঞান সম্বন্ধীয় জ্ঞানের জ্ঞান এভাবে অনেক দূরের জ্ঞান সম্বন্ধে সচেতন । ২. চোখ অতি নিকটবর্তী ও অতি দূরবর্তী বস্ত দেখিতে পায় না । কিন্তু বুদ্ধির কাছে ‘নিকট দুর’ সমান । ইহা চোখের নিমিষে আকাশে যেতে পারে আবার পাতালেও প্রবেশ করতে পারে। ইহা বজ্ুর ‘নিকট দুর’ এর ধারে কাছেই শুধু নয় বরং সর্বত্র বিরাজমান বুদ্ধি, বোধশক্তি, আল্লাহ্র মহাসমুদ্রের একটি মাত্র নমুনা ৷ ইহা মুলবস্ত আল্লাহ্র সাদৃশ্য হতে পারে, কিন্তু সমান হতে পারে না । এ থেকে ‘আল্লাহ্ হযরত আদম (আ)-কে আপন আকৃতিতে সৃষ্টি করেছেন ।' ৩১৮০ ০৮ 151 56. 10% হাদীসটির অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঁঠে ৷ অর্থাৎ এখানে আদম (আ)-কে আল্লাহ্র আকৃতির সাদৃশ্য বলা হযেছে, সমান বলা হয়নি । মুহাদ্দিসগণের মতে হাদীসের +০ শব্দের মানে ‘গুণ’। কেননা আল্লাহ্র কোন সুরত নেই । ব্যাকরণের দিক থেকে এখানে শব্দের সর্বনামটি নিকটে উল্লেখিত ‘আদম’ এর দিকে প্রত্যাবর্তন করবে, দুরে বর্ণিত ‘আল্লাহর’র দিকে নয়। হাদীসটির অর্থ দাড়াবে এই- “আল্লাহ্ তার নিজস্ব আকৃতিতে একক, অদ্বিতীয় । তার মতো কোন সৃষ্টিই নেই । ৩. পর্দার আড়ালের বস্ত চোখ দেখতে পায় না। কিন্তু বোধশক্তি আকাশের অভ্যন্তর, ফিরেশতা জগত পর্যন্ত আপনজনের মতো পরিভ্রমণ করে বেড়ায় । বস্তুর প্রকৃত অবস্থা জানতে পারে। তার সামনে যবনিকার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।