ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৩৩ আলোর বৈশিষ্ট্য হলো- প্রকাশ ও দর্শন । আর এই প্রক্কাশ ও দর্শন নির্ভর করে দৃষ্টিশক্তি সম্পন্ন চোখের উপর । আলো প্রকাশ পেলে এবং অন্য বস্তুকে প্রকাশিত করলেও অন্ধ ব্যক্তির পক্ষে তাতে, কোনো উপকার হয় না। ‘আলো’ শব্দ দ্বারা প্রকৃত অর্থে আমরা আলো দেখার যন্ত্র চোখকেই বুঝি । এ কারণেই তত্বানুসন্ধানীরা দৃষ্টিশক্তি সম্পন্ন চোখের আলোকে ‘আলো’ বলে অভিহিত করেছেন । তাই চামচিকে সম্পর্কে বলা হয় যে, তার চোখের আলো ক্ষণি, দুর্বল ! অন্ধ ব্যক্তি সম্পর্কে বলা হয় যে, তার চোখের আলো উবে গোছে! চোখের আলোকে কেন্দ্রীভূত করে এবং তাকে সবল করে মহান আল্লাহ্‌ বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে চোখের চারধার বেষ্টন করে এবং আলোকে কেন্দ্রীভূত করতে পারে। চোখের সাদা অংশটি চোখের আলো বিক্ষিপ্ত করে, এতে করে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। ফলে সূর্যের 'তীব্র আলোর দিকে তাকালে চোখ ধাধিয়ে যায়! যদিও একটা সাময়িক ব্যাপার, তবুও সকলের সামনে দুর্বলের নিস্তেজ হওয়ার একটা উদাহরণ । উপরে উল্লেখিত আলোচনা হতে এটা প্রতীয়মান হয় যে, দৃষ্টিশক্তি সম্পন্ন চোখকেই ‘আলো’ বলা হয়। এখন প্রশ্ন এর নাম কেন ‘আলো' হলো? এবং এ নামের কি সার্থকতা রয়েছে? এসব ধারণা বিশিষ্ট লোকদের কাছে সুষ্পষ্ট । মারিফাতহীন লোকদের জন্য এ আলোচনা নয়। দৃষ্টি শক্তির ত্রুটি-বিচুত্তি চোখের আলোর কয়েকটি ক্রটি রয়েছে। যেমন- চোখ অপরকে দেখতে পায়, কিন্তু নিজেকে দেখতে পায় না। এভাবে ইহা অতি দূরবর্তী বস্তু এবং অতি নিকটবর্তী বসন্ত দেখতে পায় না। অনুরূপ পর্দার অনস্তরালের বস্তুও দেখতে পায়, কিন্তু আভ্যন্তরীন ও অপ্রকাশ্য অংশ দেখতে পায় না। পরিদৃশ্যমান বস্তুর কোনটি দেখতে পায়, কোনটি দেখতে পায় না। ইহা সসীমকে দেখতে ‘পায়, অসীমকে দেখতে পায় না! কখনো চোখ দর্শন করতে ভুলও করে! বড়কে ছোট ছোটকে বড়, দুরকে নিকট, স্থিরকে চলন্ত এবং গতি সম্পরকে স্থির বলে দর্শন করে। এ সব থেকে বুঝা যায় যে, চোখের আলোর উপরোক্ত সাতটি ক্রুটি রয়েছে । উপরের আলোচনায় এটাই প্রমাণিত যে, Ed SERN গুণসম্পন্ন একটি চোখ রয়েছে, যাকে বোধশক্তি আধ্যাত্ম, মানবীয় আত্মা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।