ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায় আলোর শ্রেণীভেদ আল্লাহ তা‘আলাই একমাত্র আলোর উৎস । এ ছাড়া অন্যদের বেলায় ‘আলো’ শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়, বাস্তব অর্থে নয়। ‘আলো’ শব্দটির তিনটি অর্থ রয়েছে। ১. সাধারণের কাছে, ২. বিশেষ লোকদের কাছে এবং ৩. বিশিষ্ট লোকদের কাছে। আবার এর ভিন্ন ভিন্ন স্তর রয়েছে । মোটকথা, আল্লাহ তা'আলার চরম আলো, পরম নুর ৷ তিনিই সত্যিকার ও প্রকৃত একক জ্যোতি এবং অন্য কেউ এর শরীক নেই । সাধারণের দৃষ্টিতে আলো সাধারণের দৃষ্টিতে আলো মানে ‘প্রকাশ’ বা ‘পরিদৃশ্যমান জগত’ । আর প্রকাশ হচ্ছে- একটি সম্বন্ধযুক্ত ক্রিয়া । কেননা এখান প্রতিটি জিনিষ অপরটির কাছে প্রকাশিতও হয় আবার তা অপরটি হতে লুকায়িতও হয় । এতএব প্রকাশ ও গোপন উভয়ই সম্বদ্ধযুক্ত । সাধারণের কাছে পঞ্চইন্্রিওয়ের মধ্যে দৃষ্ট শক্তির সাথে এর নিকট সম্ভব রয়েছে। ১. যা দৃষ্টি গোচর হয় না, যথা- কালো বস্তু । ২. যা দৃষ্টি গোচর হয়, কিন্তু তা দিয়ে অন্য কোন বস্তু দেখা যায় না। যেমন- উজ্জল বস্তু, নক্ষত্র, অনুজ্জল অগ্নু । ৩. যা দৃষ্টি গোচর হয় এবং তা দিয়ে অন্য বস্তুও দেখা যায়। যেমন- চন্দ্র, সূর্য, স্কুলিঙ্গ; অগ্নি, প্রদীপ প্রভৃতি । এই তৃতীয় প্রকারই ‘আলো’ নামে অভিহিত ৷ কখনো কখনো উজ্জ্বল বস্ত হতে বস্তুর উপর প্রতিফলিত আলোকে ‘আলো’ বলা হয়। যেমন-. বলা হয়, পৃথিবী আলোকিত হয়েছে অথবা সূর্যালোক পৃথিবীকে উজ্জল করেছে। এ গুলোকে ‘আলো’ বলা হয় । সংক্ষেপে বলতে গেলে, যে বস্তু দৃষ্টি গোচর হয় এবং তা দিয়ে অন্য বস্তুও দেখা যায়, তাকেই ‘আলো’ বলে! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।