মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২৯ মাদরাসা হয়ে যাবে, কিন্তু আপনি যেমন জাতির অনুসরণীয় আপনার অবস্থানও এমন শহরেই হওয়া উচিত, যেটি হবে সমগ্র ইসলামের কেন্দ্র ৷ তাতে করে বিশ্বের সর্বস্থানের লোকজন সহজে যেগাযোগ করতে পারবে । বস্তুত এমন জায়গাটি হল- শুধুমাত্র দারুস সালাম বাগদাদ । অতএব আপনার মত বিজ্ঞ লোকের পক্ষে এখানেই থাকা উচিত, অন্য কোথাও নয় । ইমাম গাজ্জালী (র)-এর বাগদাদে যাওয়া জন্য অপারগতা প্রকাশ ইমাম সাহেব শাহী নির্দেশের উত্তরে সুদীর্ঘ পত্র লেখলেন এবং বাগদাদ গমনে অপারগতার কয়েকটি কারণ উল্লেখ করলেন । ১. এখন তুসে দেড় শতাধিক শিক্ষার্থী আমার কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষা গহণ করছে, বাগদাদে স্থানান্তর যাদের জন্য নিতান্ত কষ্টকর । ২. পূর্বে বাগদাদে ছিলাম, তখন আমার পরিবার পরিজন ছিল না। এখন সন্তানাদি ও পরিবার পরিজন রয়েছে, তাদের বাগদাদ নিয়ে যাওয়া সম্ভব নয় । ৩. মকামে খলীলে দাড়িয়ে অঙ্গীকার করেছি, আমি কখনও বাহাস বিতর্কে জড়াব না; অথচ বাগদাদে বাহাস-বিতর্ক ছাড়া কোন পথ নেই ৷ তা ছাড়া খলীফার দরবারে সালাম করতে যেতে হবে, যা আমি পসন্দ করি না । সর্বোপরি আমি বেতন গ্রহণ করতে পারব না, অথচ আমার সংসার চলনোর মত কোন সম্পত্তিও বাগদাদে নেই । যাই হোক, খিলাফত ও সালতানাতের পক্ষ হতে অনেক চেষ্টার পরও তুস ত্যাগ করলেন না এবং ইমাম সাহেব অধ্যাপনা গ্রহণে পরিষ্কার অস্বীকৃতি জ্ঞাপন করলেন । হাদীসের অধ্যয়ন সমাপ্তি ইমাম গাজ্জালী (র) ছাত্র জীবনে হাদীস শাস্ত্রের অধ্যয়ন সমাপ্ত করেননি । শেষ বয়সে তা সমাপ্ত করে নিতে স্থির করলেন । সে সময় একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন- হাফিয ওমর ইব্ন আবুল হাসান যওয়াসী ৷ ভাগ্যক্ৰমে তিনি তুসে আগমন করেন । আর ইমাম গাজ্জালী (র) তাকে নিজের মেহমান হিসাবে বরণ করে নিলেন এবং তারই নিকট হতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।