ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ 69
📝 Text 📖 PDF

২৮ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার নানা রকম আপত্তি লেখে পাঠায় । ইমাম সাহেবও ব্যাখ্যা বিশ্লেষণের সে সব প্রশ্নের উত্তর লেখে পাঠান । মোকাতাবাতে সে সব উত্তর যথাযথ উদ্ধৃত রয়েছে। এ দুষ্টচক্রের ষড়যন্ত্র প্রশমিত হয়ে গেলেও ইমাম সাহেবের যশ খ্যাতি তাদেরকে শান্তিতে নয় বরং গোত্রজ্বালার কারণ হয়ে রয়। সুলতান মুহাম্মদ ইব্‌ন মালেক যখন ৫০০ হিজরীতে নিযামুল মুলকের জ্যেষ্ঠ পুত্র আহমদকে কেওয়ামুদ্দীন, নিযামুল মুলক, সদরুল ইসলাম খিতাবদান পূর্বক প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন, তখন তিনি আবারও ইমাম গাজ্জালী (র)-কে বাগদাদে আনার চেষ্টা চালান ৷ বাগদাদের মাদরাসা নিযামিয়া তখন সমগ্র মুসলিম জাহানে ইসলামী বিদ্যা পীঠ হিসাবে স্বীকৃত ৷ দেশ-বিদেশ থেকে মানুষ উচ্চতর শিক্ষার পূর্ণতা সাধনের উদ্দেশে এখানে আসত ৷ সেই প্রেক্ষিতে শাসন কর্তৃপক্ষ এ বিদ্যাপীঠের সন্মান অক্ষুণ্ব রাখার নিরন্তর প্রয়াস চালাতে থাকতেন । এখানে উল্লেখ্য যে, ইমাম সাহেব যখন মাদরাসা নিযামিয়া ত্যাগ তথা স্থলাভিষিক্ত নিযুক্ত করেছিলেন। কিন্তু তা ছিল একটি সাময়িক ব্যবস্থা । ইমাম গাজ্জালী (র)-এর ফিরে আসার ব্যাপারে নিরাশ হয়ে পরে স্থায়ী বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছিল । কিন্তু ইমাম সাহেবের বিকল্প কোথায় পাওয়া যেতে পারে? ফলে নিযামিয়ার পূর্ব প্রভাব আর বজায় থাকেনি । আহমদ মন্ত্রিত্ব লাভ করার পর সর্বাগ্রে এ ব্যাপারে মনোনিবেশ করেন। তাছাড়া খলীফার নিজেরও এ ব্যাপারে লক্ষ্য ছিলু। খোরাসানের অন্তর্গত তুস ছিল সুলতান সাঞ্জারের শাসনাধীনে। আর সদক্দ্দীন মোহাম্মদ ইব্‌ন মালেক ইব্ন নিযামুল মুলক ছিলেন সাঞ্জারের একজন মন্ত্রী । সুতরাং আহমদ অবিলম্বে সদকরুদ্দীানকে একপত্র লেখলেন যাতে ইমাম গাজ্জালী (র)-কে পুনরায় মাদরাসা নিযামিয়ার অধ্যাপনা গ্রহণে উদ্বুদ্ধ করা হয় । সঙ্গে ইমাম সাহেবকেও একপত্র লেখলেন তিনি । এটি বলতে গেলে একটি শাহী নির্দেশ ছিল । দরবারের সমস্ত সদস্য এতে স্বাক্ষর করেন । আহমদ ইব্‌ন নিযামুল মুলক ইমাম গাজ্জালী (র)-কে যে পত্রটি লেখেছিলেন তার মর্ম আপনি যেখানেই থাকবেন যদিও সেখানেই সাধারণ www.eelm.weebly.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.