প্রকাশকের কথা সমস্ত প্রশংসা কেবল আল্লাহ্ তায়ালার জন্য নিবেদিত ৷ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দৃত হযরত রাসূলে পাক (সা) ও তাঁর পরিবার বর্গের প্রতি ৷ শ্রদ্ধাভরে স্মরণ করছি রাসূল (সা)-এর প্রাণ প্রিয় সাহাবায়ে কিরাম (রা) ও আওলিয়ায়ে কেরাম বুর্যুগানে দ্বীন বিশেষ করে এ গ্রন্থের মূল লেখক হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (র)-এর রূহানী আত্মার মাগফেরাত কামনা করছি। ইমাম গাজ্জালী (র) ছিলেন একজন জগত বিখ্যাত দার্শনিক, আলেম ও সুফী সাধক । যিনি স্বীয় ক্ষুরধারা লেখনীর মাধ্যমে মুসলিম উন্মাহকে দিয়েছেন সঠিক পথ নিদের্শনা। আর নাস্তিক ও জিন্দীকদের দিয়েছেন দর্শনতত্বের ভিত্তিতে উপযুক্ত ও দাত ভাঙ্গা জবাব । তিনি ছিলেন আওলিয়া কুলের মধ্যে অন্যতম প্রসিদ্ধ ব্যক্তি । তার রচিত ইহ্ইয়ায়ে উলুমুদ্দিন ও কিমিয়ায়ে সাহাদাত গ্রন্থদ্বয় বিশ্বব্যাপি বহুল আলোচিত ৷ তার লেখা গ্রন্থের সংখ্যা অনেক । আমাদের আলোচ্য গ্রন্থখানা ‘মেশকাতুল আনোয়ার’ বা সুবাসিত আলো বা নূর নামক গ্রন্থেরই সরল বঙ্গানুবাদ । এ গ্রন্থখানা মানব জীবনের খুবই উপকারে আসবে বলে মনে করি । তাই এ গ্রন্থখানা কে মানুষের বাস্তব ধর্মী গ্রন্থর্ূপে অবহিত করা যায় । এপগ্রন্থখানা মানুষের জন্য অতি প্রয়োজনীয় ।. আমি নিজেকে ধন্য মনে করি যে, একজন প্রকাশক হিসেবে এতবড় এক মহান ব্যক্তির লেখা বই প্রকাশ করার সুযোগ পেয়েছি । পরিশেষে পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করছি যে, মানুষ কোন ভুলের উদ্ধে নয় । আপনাদের সন্ধানী দৃষ্টিতে কোন ভুল-ত্রুটি ধরা পড়লে আমাদেরকে অবহিত করবেন । পরবর্তী সংস্করণে যা সংশোধনে সহায়ক হবে। বইখানার সাথে সংশ্লিষ্ট সকলের মাগফিরাত কামনা করছি । প্রকাশক মাহমুদউল্লাহ মামুন চৌধুরীপ্রকাশক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।