২৪ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার পুনরায় শিক্ষকতায় আত্মনিয়োগ পূর্বে বলা হয়েছে, যে বিষয়টি ইমাম সাহেবকে বিজন ভ্রমণে উদ্বুদ্ধ উদ্দীপনা । ইমাম গাজ্জালী (র) বলেন, “রিয়াযত মুজাহাদা অন্তর. এমন স্বচ্ছতা সৃষ্টি করে যে, অন্তরের সমস্ত পর্দা উঠে যায় । আর যেসব সন্দেহ সংশয়গুলো নিজে থেকেই দূর হয়ে যায়।” সত্যোন্মোচনের পর ইমাম সাহেব লক্ষ্য করলেন, ধর্মের দিক থেকে যুগ নড়বড়ে হয়ে যাচ্ছে। দর্শন ও যুক্তিবিদ্যার মুকাবিলাযয় ধর্মীয় বিশ্বাসের দম বন্ধ হয়ে আসছে। এসব দেখে নিঃসঙ্গতা থেকে আবারও বেরিয়ে আসার ইচ্ছা করলেন । সৌভাগ্যক্রক্রে এ সময় সুলতানের পক্ষ হতে অধ্যাপনার কাজে পুনরায় আত্মনিয়োগ করার নির্দেশ এসে আসে । আর নির্দেশটি এমন অনুরোধপূর্ণ ছিল যে, প্রত্যাখ্যান করা হলে বিরক্তির কারণ হতে পারত । তথাপি ইমাম সাহেব দ্বিধাথিত ছিলেন। সলা পরামর্শ করলেন সুফী বন্ধু-বান্ধদের সাথে ৷ সবাই নিঃসঙ্গতা পরিহারের পরামর্শ দিলেন। পরামর্শ মতে ৪৯৯ হিজরীতে তিনি নিশাপুরের মাদরাসা নিযামিয়ায় অধ্যাপনার কাজে পুনরায় যোগদান করেন । মাদরাসা নিযামিয়া থেকে পদত্যাগ ৫০০ হিজরীর মহররম মাসে এক বাতেনী আততায়ীর হাতে শহীদ হন ফখরুল মুলক ৷ তীর শাহাদাতের সামান্য কিছুদিন পরেই সম্ভবত ইমাম সাহেবও মাদরাসা নিযামিয়ার অধ্যাপনা ত্যাগ করে পুনরায় নিজ মাতৃভূমি তুসে আসেন । একটি মাদরাসা ও খানকা প্রতিষ্ঠা করেন নিজের বাড়ীর পাশেই ৷ অতঃপর আমৃত্যু জাহেরী ও বাতেনী উভয় প্রকার জ্ঞান বিতরণ করতে থাকেন সেখানে বসেই ৷ ইমাম গাজ্জালী (র)-এর বিদ্বেষবাদী দল যশ খ্যাতি বৃদ্ধির সাথে সাথে ইমাম সাহেবের প্রতি বিদ্বেষ পরায়ণের দলও ভারী হতে থাকে বিশেষ করে ইমাম সাহেব ইহইয়াউল উলুম গ্রন্থে তাতে প্রায় অনেকেই তার শক্রুতে পরিণত হয়ে গিয়েছিল । একটি বিরাট দল তার বিরোধিতায় লেগে গেল এবং প্রকাশ্যে তাকে অপমানিত করার পায়তারা করতে সচেষ্ট রইল ৷ তখন সেলজুক বংশির সাঞ্জার ইব্ন মালিক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।