মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২৩ এ প্রেক্ষিতে আবুল হাসান বসরীর উপর আচ্ছন্নতা উপস্থিত হয় এবং তার প্রভাব অন্যদের উপরও পড়ে । এমনকি সবাই নিজেদের কাপড় ছিড়ে ফেলেন । ইহ্ইয়াউল উলূম প্রণয়ন বিখ্যাত এঁতিহাসিক ইব্ন আসীর লেখেছেন যে, ইমাম সাহেব এ সফরেই তার বিখ্যাত গ্রন্থ ইহ্ইয়াউল উলুম রচনা করেন। হাজার হাজার আগ্রহী ব্যক্তি তার কাছেই দামেশকে সেটি অধ্যয়ন করে। কোন কোন নাম করা ইতিহাসবিদ অবশ্য এ ঘটনার যথার্থতা সম্পর্কে এ কারণে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন যে, সফরে এ ধরনের গ্রন্থ কেমন করে প্রণয়ন করা যায়ঃ সত্য সত্যই ইমাম গাজ্জালী (র) যে আত্মবিস্থৃতির অবস্থায় এ সফরে বের হয়েছিলেন, তাতে রচনা প্রণয়নের মত কঠিন বিষয় কল্পনা করা যায় না। কিন্তু অনেক গবেষণা ও অনুসন্ধানে জানা গেছে, দশ বছরের সফরকালে থাকলেও বছরের পর বছর তিনি তরীকতের পথেও ছিলেন। আর সে সময় তিনি সব রকম লেখাপড়ার কাজে নিয়োজিত থাকতেন । এ সফরেই তিনি ‘কাওয়ায়েদুল ইতেকাদ’ নামক পুস্তিকা বায়তুল মুকাদ্দাসবাসীদের অনুরোধে রচনা কনে। ইমাম গাজ্জালী (র)-এর বিজ্ঞ শিষ্য বিখ্যাত পণ্ডিত, জনগণ কর্তৃক জামালুল ইসলাম খিতাবে ভূষিত আবুল হাসান ইব্ন মুসলিম এ সফরকালেই দামেশকে ইমাম সাহেবের কাছে শিক্ষা লাভ করেছিলেন। ইমাম সাহেব নিজেও ‘মুনকেয মিনাদ দালাল’ গ্রন্থে উল্লেখ করেন যে, নিয়ে আসে । অথচ আমি স্বদেশের নামে বহু দূর-দূরাস্তে পলায়ন করতাম । স্বদেশ পৌঁছে আমি নির্জনবাস অবলম্বন করি। কিন্তু জীবিকার অন্বেষণ এবং শান্তি ও স্বস্তির সময় অল্পই হাতে আসত ৷ যা হোক, এই নিসঙ্গতার সময়েও ইমাম সাহেবের অবস্থা ছিল- + MS lp 2 4S HAS alr www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।