ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ٦٩
📝 نص 📖 PDF

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২১ হজ্জ ও যিয়ারত বায়তুল মুকাদ্দাসে অবস্থান শেষে ইমাম গাজ্জালী (র) হযরত ঈসা (আ)-এর রওজা মুকামে খলীলে পৌঁছান । সেখান থেকে হজ্জের উদ্দেশে মক্কা মুকাররমা ও মীনা মানাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে যান ৷ দীর্ঘকাল মক্কায় অবস্থান করেন। এ সফরেই মিসর ও আলেকজান্দরিয়া সফর করেন এবং বেশ কিছু দিন আলেকজান্বিয়ায় কাটান । ইব্‌ন খাল্লেকানের বর্ণনা অনুসারে এখান থেকে তার ইউসুফ ইব্‌ন তাশকীনের সাথে সাক্ষাত করার জন্য মরক্কো যাওয়ার ইচ্ছা ছিল। ইতিমধ্যে ইউসূফ ইব্‌ন তাশকীনের ইন্তেকাল হয়ে যায় । কোন কোন মনীষী এ বর্ণনার যথার্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যে, ইমাম গাজ্জালী (র) যখন সংসার বিচ্ছিনুই হয়ে থাকলে তখন কোন আমীর ওমরার সাথে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করবেন কেন? কিন্তু তাদের এ সন্দেহ সঠিক নয়৷ প্রকৃতপক্ষে ইমাম সাহেব যে শান্তি-স্বপ্তি ও নির্বঞ্াট জীযবন-যাপন করতে ইচ্ছাপোষণ করতেন, তা সেসব দেশে সম্ভব ছিল না বলে মরক্কো যাবার ইচ্ছা ব্যক্ত করে থাকলে তাতে অবাক হওয়ার কোন কারণ থাকতে পারে না । যা হোক, দর্ঘি দশ বছর তিনি পবিত্র স্থানসমূহ ভ্রমণ করেন। অনেক সময় তিনি বিজন ভূমিতে বেরিয়ে পড়তেন এবং একাধারে চল্লিশ চল্লিশ দিন ধরে সেখানে অবস্থান করতেন । এ সব সফরের আকর্ষণীয় ঘটনাবলী খুব অল্পই জানা যায়। তবে যৎ সামান্য যা জানা যায় নিম্নে বৰ্ণনা করা হল । এক লোক একবার তাকে বিজন বিয়াবানে দেখে ফেলে । তখন তার খিরকা পরনে ছিল, হাতে একটি পানির পাত্র । লোকটি তাকে ইতিপূর্বে দেখেছিল । ইমাম গাজ্জালী (র)-এর এহেন ফকিরী অবস্থা দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, শিক্ষাদানের চাইতে কি এ অবস্থাটি ভাল? ইমাম সাহেব লোকটির প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে দু*টি কবিতা পংক্তি পাঠ করলেন £৪ www.eelm.weebly.com

— صفحة ١٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.