ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mishkatul Anwar
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার দর্শন শাস্ত্রের যা কিছু বিশ্বাসযোগ্য ছিল তার সাথে। আর যে অংশ মাযহাবের সাথে সম্পৃক্ত ছিল অর্থাৎ আল্লাহর গুণাবলী তাও বিশ্বাসের ভিত্তিতে নয়। ইমামদের প্রতি অন্ধভাবে যে দলটি বিশ্বাস পোষণ করত সমসাময়িক ভাবে সেটি ছিল বাতেনী দল ৷ অথচ সমসাময়িক ইমামদের উপর কিভাবে সম্পূর্ণ বিশ্বাস করা যায়? সুফীবাদ ইমাম গাজ্জালী বলেন- সবশেষে সুফী মতবাদের প্রতি মনোনিবেশ করলাম ৷ হযরত জুনায়েদ বাগদাদী, শিবলী, বায়যীদ বোস্তামী প্রমুখ আওলিয়ায়ে কিরামের বই-পুস্তক পড়লাম । মহাত্মা আবূ তালেব মঙ্ধী (র)-এর ‘কুতুল কুলূব’ ও মহাত্ম হারব মুহাসেবী (র)-এর বইগুলো অধ্যয়ন করলাম ৷ তাতে স্থির সিদ্ধান্তে উপনীত হলাম যে, একমাত্র সুফী মতবাদই যেন আমলের উপর প্রতিষ্ঠিত; শুধু বাহ্যিক জ্ঞান দ্বারা বিশেষ কোন ফল পাওয়া সম্ভব নয় । সঠিত আমলের জন্য প্রয়োজন পরিশ্রম ও ত্যাগ । আমি নিজের আমলের প্রতি লক্ষ্য করে দেখলাম, তা যথার্থ নিষ্ঠা ও খুলুসিয়তের উপর প্রতিষ্ঠিত নয়। মন নাম যশের দিকে আকৃষ্ট হয় অধ্যয়ন-অধ্যাপনার ফলে । অথচ এটি খুলুসিয়তের পরিপন্থী । আমার অন্তরের যখন বত্রিশঙ্কু অবস্থা, তখনই অজানা গন্তব্যের পথে বেরিয়ে পড়লাম । দোদুল্যমান অবস্থায় ছিলাম ৪৪৮ হিজরী থেকে প্রায় ছ’মাস। এই দোদুল্যমানতার ভেতর থেকেই এক সময় কথা বলা থেমে যায়, শিক্ষাদান বন্ধ হয়ে পড়ে, আস্তে আস্তে হজম শক্তি শেষ হয়ে যেতে থাকে। চিকিৎসকরাও এ পরিস্থিতিতে চিকিৎসা নিষ্ফল বলে নিরাশ হয়ে হাত গুটিয়ে নেয় । অবশেষে আমি সফরে বেরিয়ে পড়ার দৃঢ় সংকল্প করি । বাগদাদের আলিম ওলামা ও শাহী কর্তৃপক্ষ এ সংবাদ জানতে পেরে নিতান্ত বিনয়ের সাথে বাধা দান করেন । সবাই দুঃখ করে বলেন, এটা ইসলামেরই দুর্ভাগ্য । এমন কল্যাণ কাজ বন্ধ করা আপনার পক্ষে শরীয়ত অনুযায়ী জায়িয হতে পারে না। সমস্ত আলিম ওলামাই বলছিলেন; কিন্তু আসল বিষয়টি আমি বুঝতে পেরেছিলাম ৷ ফলে সবকিছু ছেড়ে হঠাৎ করে এক lia el ALU HME EE ES CE NCR EE LE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।