৯01 2৮)5 4590 ১.5 ৭4৫ এর ব্যাখ্যা : তুমি তোমার ভাই তথা অপর মুসলমানের সাথে ঝগড়া-বিবাদ করো না এবং তাকে এরূপ কৌতুকপূর্ণ কথা বলো না, যাতে সে মনে কষ্ট পায়; আর তার সাথে এমন ওয়াদা করো না, যা তুমি পালন করবে না।' এখানে কৌতুক দ্বারা নাজায়েজ ও মনে কষ্টদায়ক কৌতুক করা থেকে নিষেধ করা হয়েছে ; জায়েজ ও সত্য কৌতুক করা নিষেধ করা হয়নি । সত্য ও শালীনতাপূর্ণ আনন্দদায়ক কৌতুক করার বৈধতা স্বয়ং রাসূলুল্লাহ্ 2:3 -এর আমল দ্বারা প্রমাণিত হয়েছে । দু-হাদীসের মধ্যকার ছন্দ : পূর্বোন্িখিত হযরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণিত হাদীস দ্বারা বুঝা যায় যে, নবী করীম সু স্বয়ং কৌতুক করেছেন। অতএব কৌতুক করা বৈধ । পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কৌতুক করা বৈধ নয় । অতএব. উভয় হাদীসে দ্বন্দ্ব পরিলক্ষিত হয় । মুহাদ্দিসীনগণের পক্ষ থেকে উক্ত ছন্দের সমাধান নিম্নরূপ বর্ণিত হয়েছে- সমাধান : আল্লামা ইমাম নববী (র.) বলেন, যে কৌতুক করা হতে নিষেধ করা হয়েছে তা এ ধরনের কৌতুক যাতে খুব বাড়াবাড়ি ও স্থায়িত্ব রয়েছে ! কারণ কৌতুকের বাড়াবাড়ি অতি স্ফুর্তি ও হাসিঠাট্রা সৃষ্টি করে, ফলে অন্তর কঠিন করে ফেলে । এতে আল্লাহভীতি প্রবেশ করতে পারে না । কখনও কখনও হাস্যকীতুক মনঃকষ্ট ও ঝগড়ার্াটিতে পরিণত হয়, স্বাভাবিক ভাবমূর্তি বিনষ্ট করে ফেলে । এসব কুফল থেকে নিজেকে রক্ষা করে কৌতুকপূর্ণ কথাবার্তা বলায় কোনো দোষ নেই, তা মুবাহের মধ্যে শামিল হবে । যেমন, নবী করীম 7: লাঞ্ছিত ব্যক্তির মন জয় এবং তার প্রতি নিজের অনুরাগ ও সন্তুষ্টি প্রকাশ করে থাকতেন । হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত হাদীসটি এ ক্ষেত্রেই প্রযোজ্য । আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বর্ণিত হাদীসটি দূষণীয় দিকগুলোর প্রতি নির্দেশ করে বর্ণিত হয়েছে । নবী করীম 322: -এর নিজের উপর নিজের কঠোর নিয়ন্ত্রণ ছিল। তার কৌতুক উপরোল্লিখিত কুফল থেকে মুক্ত ছিল! তাই নিষেধ করা তাদের জন্য প্রযোজ্য হবে, যারা নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে অক্ষম ৷ আর তিনি নিজে কৌতুক করতেন এজন্য যে, তিনি তা নির্দোষ গপ্ডির মধ্যে সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত রাখতেন | - এততিন্ন নবুয়তের গান্তীর্ষপূর্ণ ভাবমূর্তি নবী করীম এ: -কে সাধারণ মানুষের অবস্থা থেকে অনেক উরে রাখত, তাই তিনি মানবীয় সাধারণ আচরণ জাগ্রত করার মানসে নিরাপদ গণ্ডি সীমার মধ্যে থেকে কৌতুকপূর্ণ আচরণ করতেন। এরই ফলে তিনি সুস্পষ্টভাবে বলেছেন-_ 'আমি কৌতুকের মধ্যেও সত্যি কথাই বলে থাকি ।" এ ব্যাখ্যায় হাদীসদ্বয়ের কোনো দ্বন্দু থাকে না।
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।