আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ — মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ ৪র্থ খণ্ড
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্লিষ্ট আলোচনা উল্লিখিত হাদীস সম্পর্কে ওলামায়ে কেরামের মতামত : রাসূল 23 আরাফায় যে দোয়া করেছেন তাতে অত্যাচারী ব্যতীত সকলের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে; কিন্তু মুযদালিফায় যে দোয়া করেছেন তাতে সকল গুনাহই মাফ করার বিষয় বিধৃত হয়েছে । এতে স্পষ্ট বুঝা যায় যে, আলাহ তা'আলার হক হোক বান্দার হক হোক সবই মাফ হবে । এ হাদীসকে ইবনে মাজাহ্‌, তাবারানী, হাকিম, তিরমিযী, আবদুল্লাহ ইবনে আহমদ, ইবনে জারীর ও বায়হাকী রে.) প্রমুখ বর্ণনা করেছেন। ইবনে জাওযী €র.) অবশ্য বলেছেন, হাদীসিট বিশুদ্ধ নয়। এ মতকে প্রত্যাখ্যান করে হাফেজ ইবনে হাজার আসকালানী (র.) বলেন, ইমাম জিয়া এ হাদীসকে সহীহ বলেছেন । ইমাম আবূ দাউদ (র.)ও তার কিছু অংশ বর্ণনা করে নীরবতা অবলম্বন করেছেন । সৃতরাং তার মতেও হাদীসটি যথার্থ । এটা অন্য সনদ সূত্রেও বর্ণিত হয়েছে। ফলে এক রেওয়ায়াত অন্য রেওয়ায়াতকে শক্তিশালী করেছে। হাদীসের অর্থ সম্পর্কে তাবারানী রে.) বলেছেন, এটা এ অত্যাচারীর সম্পর্কে ধরে নিতে হবে, যে না তওবা করেছে, না পরের হক আদায় করতে অসমর্থ । বায়হাকী বলেছেন, এ হাদীসের অনুকূলে অনেক সাক্ষ্য প্রমাণ বিদ্যমান রয়েছে। যদি হাদীসটি বিশুদ্ধ হয় তবে তো তা প্রমাণ হিসেবে প্রয়োগ হবে নতুবা আল্লাহ তা'আলার বাণী- 40442) 9১634 ০25/ -ই এর জন্যে যথেষ্ট । প্রশ্নের জবাব : এখানে প্রশ্ন সৃষ্টি হয় যে, রাসূলুল্লাহ এ -এর এই দোয়া হয়েছিল মুযদালিফায় এবং বিদায় হজে । কারণ রাসূল এর তো এর পূর্বে হজ করেননি ৷ আর ইসলামের পূর্বে করলেও হযরত আবৃ বকর ও ওমর তখন সাথে ছিলেন না। সুতরাং তারা কিভাবে বললেন যে, “আপনি তো এ সময় কখনও হাসেননি 1” এর জবাবে বলা যায় যে, এটা ছিল দোয়া ও বিনয়ের অবস্থা ৷ তাই এটাতো কাদার সময়; হাসার সময় নয় ৷ অর্থাৎ ইতঃপূর্বে তিনি এ অবস্থায় হাসেননি।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।