আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ — মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ ৪র্থ খণ্ড
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

5১ 22০৮80৩এ পরিচ্ছেদ : আরাফায় অবস্থান আরাফাত ইসলামের অসংখ্য স্থৃতি বিজড়িত এক এঁতিহাসিক ময়দান যা তায়েফের পথে প্রায় দশ কিলোমিটার দূরে মুযদালিফার কাছাকাছি অবস্থিত ৷ এর উত্তর প্রান্তে জাবালে রহমত এবং উত্তরপূর্ব প্রান্তে 'জাবালে আরাফাহ' নামক দুটি ছোট ছোট পাহাড় অবস্থিত! এটি আবহমান কাল থেকে মুক্ত আকাশের নিচে বালি-ক্করে বিস্তর্ণ এক সুবিশাল খোলা মাঠ- দৃষ্টির শেষসীমা পর্যন্ত ধূসর মরুভূমি | বর্তমানে এর চারদিকে চারটি সুউচ্চ খামের উপর সাইন বোর্ডে 2475 2505 'আরাফাহ শুরু" ও 2525 'আরাফাহ শেষ" লিখা রয়েছে। এ আরাফার ময়দানে কিছু সময়ের জন্যে অবস্থান করা হজের অন্যতম রুকন । জিলহজ মাসের নয় তারিখের দ্িপ্রহর হতে দশম তারিখের সুবহে সাদিক পর্যন্ত সময়ের মধ্যে মুহূর্তকালের জন্যে হলেও এখানে অবস্থান করা ফরজ। তবে নয় তারিখ সূর্য হেলে যাওয়া হতে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা সুন্নত । সূর্যাস্তের পূর্বে আরাফার চিহ্নিত সীমানা ত্যাগ করা জায়েজ নেই। এ সুপ্রসিদ্ধ স্থানটির নামকরণের ব্যাপারে কয়েকটি অভিমত পাওয়া যায়- ১. বর্ণিত আছে যে, জান্নাত হতে বের হয়ে আসার পর হযরত আদম (আ.) ও হাওয়া (আ.) একে অপরের সাথে /৮ নে এখানেই সাক্ষাৎ লাভ করেন। এ নতুন করে পরিচয়ের কারণে এর নাম আরাফাহ হয়েছে। এ হিসেবে আরবি মা'রিফাত (3০,2) শব্দ হতে এটা অনুসৃত হয়েছে বলে মনে করতে হবে । মা'রিফাত শব্দের অর্থ- জানা, চেনা বা পরিচয় লাভ করা । . অথবা, কারো কারো মতে, এ স্থানেই হযরত জিবরাঈল (আ.) হযরত ইবরাহীম (আ.)-কে হজের বিধিবিধানসমূহ শিক্ষা প্রদান করে বলেছেন যে, আপনি বুঝেছেন? হযরত ইবরাহীম (আ.) বলেছেন, হ্যা বুঝেছি (285) এজন্য এ স্থানকে আরাফাত বলা হয়। . অথবা, এ স্থানটি অনেক সম্মানিত ও প্রসিদ্ধ । যেন তার পরিচয় দেওয়ার পূর্বেই তা পরিচিত ও প্রসিদ্ধ (3:22) 1 এজন্যে তাকে আরাফাহ বলা হয়। , কারো মতে, বান্দাগণ এখানে এক বিশেষ ধরনের ইবাদত ও আনুগত্যের দ্বারা আল্লাহ তা'আলার নিকট নিজের পরিচয় দিয়ে থাকে বলেই এ নামকরণ হয়েছে। . কেউ বলেছেন, শব্দটি “আরফাতুন [272 আইনের উপর যবর ও “রা' এর উপর সাকিন] হতে অনুসৃত । এর অর্থ- সুগন্ধি । যেহেতু মিনাতে পশু জবাই করার কারণে সেখান হতে দুর্সন্ধ বের হয়; তার বিপরীতে এ স্থানকে আরাফাত বলা হয়েছে । কেননা, এখানে এ দুর্গন্ধ নেই। দুর্গন্ধের তুলনায় কোনো গন্ধ না থাকলেও তা সুগন্ধতুল্য।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।