পাতা ৮ ৫5021শিব্দটি 4:৫0 শির বহুবচন। শাব্দিক অর্থ হলো- ৫0 বা ইবাদত করা । আর পরিভাষায় হজের যাবতীয় কার্যক্রমকে বলা হয় মানাসিক ৷ আর হজ অর্থ- সংকল্প করা, ইচ্ছা বা অভিপ্রায় ইত্যাদি। শরিয়তের পরিভাষায় ইহরামের সাথে কিছু কার্যক্রম পালনের মাধ্যমে বায়তুল্লাহ জিয়ারতের সংকল্প করা । আর ইহরাম অর্থ হচ্ছে- তালবিয়া পাঠ করার সাথে সাথে হজ বা ওমরার নিয়ত করা । হজ ইসলামের অন্যতম স্তস্ত : আবহমান কাল হতেই হজ অনুষ্ঠিত হয়ে আসছে। আর ইসলামও একে পীচটি রোকনের পঞ্চম রোকন হিসেবে স্বীকৃতি দিয়েছে। কুরআন ও হাদীসে এটা ফরজ হওয়ার যেমন প্রমাণ রয়েছে তেমনি মুসলমানদের সর্বসাধারণের এতে ইজমাও রয়েছে৷ রাসূলে কারীম শ্রশ্ঃ -এর যুগ হতে অদ্যাবধি যুগ যুগ ধরে এটা ফরজ হিসেবে পালিত হয়ে আসছে। এটাকে অস্বীকার করা কুফরি হজ হলো যৌগিক ইবাদত : যৌগিক বা সম্মিলিতের অর্থ হলো- আর্থিক, শারীরিক ও মানসিক ইবাদত । এতে অর্থ ব্যয়, শারীরিক পরিশ্রম ও পরিবার-পরিজনের ভালোবাসা ত্যাগ করায় কিছু দিনের জন্যে বিরাট মানসিক কষ্ট রয়েছে । ধনের প্রান্্য থাকা সত্ত্বেও এক নির্দিষ্ট সময় পর্যন্ত ইহরামের মধ্যে থেকে নিজেকে পরকালমুখী করে রাখতে হয় । এতে ত্যাগ যেমন কঠোর, প্রেমাসন্তি যেমন অধিক, এর পুরস্কারও তেমনি বিরাট ও মহান। তাই হাদীসে বলা হয়েছে- “কবুল করা হজের পুরষ্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়" । হজের তাৎপর্য : হজের মধ্যে মানুষের আখিরাতের কল্যাণ ছাড়া দুনিয়ারও বহু কল্যাণ নিহিত রয়েছে। এটা গোটা মুসলিম মিল্লাতের এক বিশ্ব সন্মেল্ন। এতে সারা বিশ্বের মুসলমানেরা একে অন্যকে চিনতে পারে, অবস্থা জানতে পারে৷ একে অন্যের সমস্যা বুঝতে এবং এর সমাধান কি তাও চিন্তা করতে পারে । খুলাফায়ে রাশেদীন হজের মৌসুমে গোটা দেশের সাধারণ অবস্থা ও শাসন সংক্রান্ত ব্যাপারে জনসাধারণের সাথে আলোচনা করতেন এবং তাদের কোনো অভাব-অভিযোগ থাকলে তা শুনতেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন । সারা দুনিয়ার মুসলমানেরা রক্ত, বর্ণ, ভাষা ও ভৌগোলিক সীমারেখার বিভিন্নতা ভূলে এক কেন্্রমুখী হোক এবং পৃথিবীতে একটি শক্তিশালী খেলাফত রাষ্ট্র কায়েম হোক এটাই ইসলামের কাম্য । আর পবিভ্র হজ সম্মেলন হলো এর পথ নির্দেশক । হজ যেভাবে রাজা-প্রজা, আরবি-আজমি, আমির-গরিব, স্ত্বতাঙ্গ-কৃষ্থাঙ্গ সকলকে একাকার করে দেয়, এতে বিশ্বসাম্য ও বিশ্ব-ভ্রাতৃত্রে ভাব ফুটে উঠে, এর নজির আর কোনো কাজে কোনো স্থানে পাওয়া যায় না। আলোচ্য অধ্যায়ে হজের বিভিন্ন বিধিবিধান সম্পকীয় হাদীসসমূহ আনয়ন করা হয়েছে।
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।