আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ — মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ ৪র্থ খণ্ড
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

অর্থ- ওমরার কার্যক্রম হজের মাসগুলোতে কিয়ামত পর্যন্ত জায়েজ । তার দ্বারা জাহিলিয়া যুগের ভ্রান্ত ধারণাকে বাতিল করাই উদ্দেশ্য কারণ তারা হজের মাসে ওমরা করাকে মহাপাপ মনে করত । আর সাহাবীগণও জাহিলি যুগের রীতি অনুসারে হজের মাসে ওমরা করাকে সাংঘাতিক কিছু মনে করতেন । এ ধারণাকে প্রতিহত করে হজের মাসে ওমরা জায়েজ বলে প্রমাণ করার জন্য এ আদেশ প্রদান করা হয়েছে। ওমরা পর্যন্ত হজ ভঙ্গ করা এর অর্থ নয়। স্বয়ং সুরাকা ইবনে মালেকের বর্ণনায় সুস্পষ্ট যে, প্রশ্ন ছিল শুধু ওমরা সম্পর্কে, হজ ভঙ্গ করা সম্পর্কে নয়। কেননা, আছার গ্রন্থে হযরত জাবের (রা.) বর্ণিত হাদীসে আছে, তিনি বলেছেন- সুরাকা ইবনে মালেক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ এঃ ! আমাদের এ ওমরা সম্পর্কে বলুন, তা কি আমাদের এ বছরের জন্যে নাকি চিরকালের জন্যে? তখন রাসূল গ্রহ বললেন, চিরকালের জন্যে । তাদের দ্বিতীয় দলিল : যেখানে রাসূল এর -এর অসন্তুষ্ট হওয়া সম্পর্কে বলা হয়েছে- তার জবাবও এই যে, প্রাচীন ও যুগের ্রান্ত-বিশ্বাসকে বাতিল করতে চাচ্ছিলেন। এ কারণে রাসূল গ্রশু্প -এর অসস্তুষ্টি প্রকাশ পেয়েছিল! এভাবে ইমাম আহমদ (র.) বলেছেন, আমার এ এগারোটি হাদীস রয়েছে, এখানেও এর অর্থ- তাদের অন্তরে জাহিলিয়া যুগের যে ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল তাকে দূর করে শরিয়তের হুকুম [অর্থাৎ হজের মাসসমূহে ওমরা জায়েজ]-কে বহাল করে দেওয়া। :555/755206 25505 ৮282 (৫:০2 22425: এ? এর ব্যাখ্যা : সকল ইমাম এ বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, মুযদালিফায় মাগরিব ও ইশাকে একসাথে পড়বেন, তবে এটা পড়ার পদ্ধতি সম্পর্কে ইমামগণের মাঝে মতভেদ রয়েছে, যা নিম্নরূপ- (৯১) /4+0 4582 ইমাম মালেক রে.)-এর মতে, দুই আজান ও দুই ইকামতের মাধ্যমে একত্র করতে হবে। অর্থাৎ মাগরিবের জন্যে এক আজান ও এক ইকামত । তিনি হযরত ইবনে মাসউদ (রা.)-এর কর্ম দ্বারা দলিল গ্রহণ করেন । ইমাম আহ্মদ ও বুখারী (র.) লিখেছেন, যখন ইবনে মাসউদ (রা.) মুযদালিফায় দু-নামাজকে একত্র করলেন [জমে তাখীর বা বিলে একব্রিকরণ] তখন আজান ও ইকামত দিতে বললেন এবং মাগরিবের নামাজ তিন রাকাত পড়লেন । অতঃপর সন্ধ্যাকালীন কার্যাবলি সম্পন্ন করলেন। অতঃপর আযান ও ইকামত দেওয়ালেন এবং ইশার নামাজ দু-রাকাত পড়লেন। (৮১) ০০1 ১৮5 ৩52০5101515: ইমাম আহমদ রে.)-এর মতে এবং ইমাম শাফেয়ী (র-)-এর এক বিশুদ্ধ অভিমতে, এক আজান ও দুই ইকামত একসাথে করতে হবে। তারা আলোচ্য জাবির (রা.)-এর হাদীস দ্বারা দলিল গ্রহণ করেন। (৯১) 2৮৫05 29৮ লি : ইমাম আৰ্‌ হানীফা, আবূ ইউসুফ ও হানাফী শান্ত্রবিদদের মতে, মাগরিবের জন্যে আজান ও ইকামত দিতে হবে, ইশার জন্য আজান ও ইকামত কোনোটাই লাগবে না । অর্থাৎ একই আজান ও একই ইকামতে মাগরিব ও ইশা একসাথে পড়তে হবে । তারা নিচের হাদীসসমূহ দ্বারা দলিল পেশ করেন_ ১. হযরত আশৃআছ ইবনে আবুশ্‌ শা+সা তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি হযরত ইবনে ওমর (রা.)-এর সাথে আরাফাত হতে মুযদালিফায় পৌঁছলাম, তখন তিনি এক ব্যক্তিকে আদেশ করলে সে আজান দিল এবং ইকামত বলল । তিনি আমাদেরকে নিয়ে মাগিরব পড়লেন, অতঃপর আমাদের দিকে তাকালেন এবং বললেন, [এবার ইশার] নামাজ । তারপর আমাদের সাথে নিয়ে দু-রাকাত ইশার নামাজ পড়লেন । এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমিও রাসূল ভ্রু -এর সাথে একপই পড়েছি। ২. হযরত আবূ আইমূব আনসারী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল এ মাগরিব ও ইশা একত্রে একই ইকামতে পড়েছেন। -তাবারানী] ৩. হযরত সাঈদ ইবনে জুবাইর (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর সাথে রওয়ানা করলাম, যখন আমরা 'একব্রিতকরণ' স্থলে পৌঁছলাম তখন তিনি আমাদেরকে মাগরিবের নামাজ পড়ালেন তিন রাকাত এবং ইশা দু-রাকাত একই ইকামতে । হযরত ইবনে ওমর রো.) যখন অবসর হলেন, বললেন- রাসূল ২৪ এ স্থানে আমাদেরকে সাথে নিয়ে এভাবেই নামাজ পড়েছিলেন ।

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।