আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ — মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ ৪র্থ খণ্ড
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল আনাসিক ৩১ ক. হযরত আয়েশা (রা.) বলেছেন, আমরা ইহরাম বাধার পূর্বে আমাদের মুখমণ্ডলে সুগন্ধি মেশক মাধতাম । অতঃপর আমরা তার সিক্ত রসসহই ইহরাম বাধতাম, তা আমাদের মুখমণ্ডলে আর্দুতা ছড়াত । তখন আমরা নবী করীম 22 -এর সাথেই থাকতাম | তিনি আমাদেরকে নিষেধ করতেন না! আবু দাউদ ও ইবনে আবু শায়বা] এ হাদীস ইহরামের পরেও সুগন্ধি বর্তমান থাকার বৈধতার পক্ষে প্রমাণ । খ. এছাড়া ইহরাম বাধার পরে সুগন্ধি লাগানো নিষিদ্ধ । তবে সুগন্ধি অবশিষ্ট থাকাটা সুগন্ধি লাগানো নয় । সুতরাং তা নিষিদ্ধ হবেনলা। গ. সাঈদ ইনানে মানসূর (র.) সহীহ সনদে হযরত আয়েশা (রা.) হতে বর্ণনা করেন, হযরত আয়েশা (রা.) বলেছেন- আমার পিতা যখন ইহরাম বাধতেন তখন আমি তার ইহরামের জন্যে মেশকের সুগন্ধি লাগিয়ে দিতাম । বিপরীত মত পোষণকারীদের দলিলের জবাব : প্রথমোক্ত দলের জবাবে বলা হয়েছে_ ১. তারা হযরত ইয়া'লা ইবনে উমাইয়ার যে হাদীস নিয়েছেন তাতে ধোয়ার জন্যে এ কারণে নির্দেশ দিয়েছেন মে, এ সুগন্ধিতে জা ফরান ছিল, যা পুরুষদের জন্য নিষিদ্ধ । ইমাম আহমাদ (র.) তার মুসনাদে জা“ফরানের্‌ কথা স্পষ্টভাবে বলেছেন ২. অথবা, হযরত ইয়া'লা বর্ণিত হাদীস রহিত হয়ে গেছে । কারণ তা ছিল মাকামে জি'রানার ঘটনা । হাদীসে স্পষ্টভাবে মাকামে জি'রানার কথা বলা হয়েছে৷ এটা অষ্টম হিজরির ব্যাপার । আর হযরত আয়েশা (রা.) রাসূল হলঃ -কে যে সুগন্ধি লাগিয়েছিলেন, তা বিদায় হজকালে দশম হিজরির ঘটনা । সুতরাং হযরত আয়েশা (রা.)-এর হাদীস দ্বারা ইয়া'লা ইবনে উমাইয়ার হাদীস রহিত হয়ে গেছে । অতএব এটা ছ্বারা দলিল গ্রহণ বিশুদ্ধ হবে না। মুহরিম ব্যক্তির ভুলবশত সুগন্ধি লাগালে তার ছকুম : ১. ইমাম শাফেয়ী (র.) বলেন, ভুলবশত কিংবা অজ্ঞাত কারণে কোনো মুহরিম খোশবু গায়ে লাগালে এবং সাথে সাথে ধুয়ে ফেললে কাফফারা আদায় করতে হবে না। ২. ইমাম মালেক (র.)-ও বলেন, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে কাফফারা লাগবে না। কেননা, নবী করীম শর উক্ত বেদুঈনকে শুধু খোশবুটি ধুয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন, কাফফারা আদায় করার কথা বলেননি । কেননা, সে না জানার কারণে এ কাজ করেছিল ৩. কিন্তু ইমাম আবূ হানীফা ও আহমদ রে.) বলেন, ঘে কোনো অবস্থাতেই মুহরিম খোশবু লাগালে কাফফারা আদায় করতে হবে । এ ব্যাপারে অজ্ঞতা গ্রহণযোগ্য নয় । তবে ভুলের বা অজ্ঞতার কারণে গুনাহ হবে না। আর উক্ত বেদুঈনকে কাফফারা আদায়ের কথা না বলার কারণ হলো তখনো এ বিধান বা প্রত্যাদেশ নাজিল হয়নি৷ “অজ্ঞতার কারণে কাজটি সংঘটিত হয়েছিল বিধায় কাফফারার নির্দেশ দেওয়া হয়নি” এমন কথা বলা ঠিক হবে না। তওয়াফের অর্থ ও তার সংখ্যা : ৩1 শব্দটি বাবে %2: -এর মাসদার ৷ আভিধানিক অর্থ হলো-ঘুরা বা প্রদক্ষিণ করা। শয়িয়তের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে বায়তুল্লাহ শরীফ প্রদক্ষিণ করাকে তওয়াফ বলা হয় । হাজরে আসওয়াদ স্থাপিত কোণ হতে শুরু করে বায়তুল্লাহর চতুষ্পার্খব একবার ঘুরে আসাকে এক 'শওত' বা চক্কর বলা হয়! এব্সপ সাত চক্রে হয় এক তওয়াফ ৷ একজন হজ সম্পাদনকারীকে এভাবে তিনবার তওয়াফ করতে হয় । তওয়াফের সংখ্যা মোট ৩টি- ক. বায়তুল্লাহ্‌ শরীফে পৌছার সাথে সাথে তওয়াফ করা । এ প্রকার তওয়াফকে তওয়াফুল কুদৃম (১:41 3০) বলা হয়। এটা বহিরাগতদের জন্যে সুন্নত । রি খ. জিলহজ্ের ১০ বা ১১ তারিথ অথবা ১২ তারিখ সূর্যাস্তের পূর্বে তওয়াফ করা । এ প্রকার তওয়াফকে তওয়াফুল ইযাফা বা তাওয়াফুষ যিয়ারত (59521 ৫১০৮-95-৪1 326) বলা হয়। এটা ফরজ । গ. মক্কা হতে বিদায়কালে তওয়াফ করতে হয় । একে তওয়াফুস সদর বা তওয়াকুন্ল বিদা" (0291-09-24 9) বলা হয় । এটা বহিরাগতদের জন্যে ওয়াজিব, মন্কাবাসীদের জন্যে লয় ।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।