কিতাবুল, মানাসিক ১১৯ সংশ্লিষ্ট আলোচনা যমযমের পানি পান করার হুকুম : যমযমের পানি পান করা যে কোনো অবস্থাতেই মোস্তাহাব, বিশেষভাবে তওয়াফুল ইফাযার পর! তবে এ পানি দাড়িয়ে পান করাই উত্তম । যমযম কৃপটি পর্যায়ক্রমে নিম্নলিখিত ব্যক্তিদের তন্ত্বাবধানে ছিল । যথা- ১. কুসাঈ ইবনে কিলাব ২. আবদু মানাফ ইবনে কুসাঈ ৩. হাশিম ইবনে আবদু মানাফ ৪. আবদুল মুত্তালিব ইবনে হাশিম ৫. হযরত আব্বাস রো.) ৬. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ৭. হযরত আলী ইবনে আবদুল্লাহ (র.)। অতঃপর এ ধারা পর্যায়ক্রমে তার বংশের মধ্যেই চলে এসেছে। ৩ ৮৫৫ (5) +০৫৭ প রশ ২৫৪৬. অনুবাদ : হযরত আনাস (রা.) হতে 2 রর দিল ২ ৮৬ স্প ০0০০৮১০০৮৪০+৪) ০৪ মাগরিব ও ইশার নামাজ পড়লেন । অতঃপর বাতনে ত:/ 2 তত ৮৫৮ 32৮1০1৩০০৮5 মুহাস্সাবে সামান্য ঘুমালেন। তারপর সওয়ারিতে রি এ নিিতিক চড়ে বায়তুল্লাহর দিকে রওয়ানা করলেন এবং এর [বিদায়ী] তওয়াফ করলেন । -বুখারী] সংশ্লিষ্ট আলোচনা মুহাসসাব নামক স্থানে অবতরণ সম্পর্কে ইমামগণের মতভেদ : মুহাস্সাব, আবতাহ, বাতহা ও খাইফে বনী কিনানা। এ সবগুলো একই জায়গার বিভিন্ন নাম । তবে মুহাস্সাব বলতে এখানে মক্কা ও মিনার মধ্যখানে একটি জায়গা যা মক্কার কবরস্থান সংলগ্ন কল্করাকীর্ণ স্থান । মিনা হতে সর্বশেষ আসা-যাওয়ার পথে উক্ত স্থানে অবতরণ করা সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে, যা নিন্নরূপ_ হযরত আসমা বিনতে আবূ বকর (রা.), হযরত ওরওয়া ইবনে যুবায়ের (রা.) ও হযরত আয়েশা বো.) প্রমুখের মতে, মুহাসৃসাবে অবতরণ করা সুন্নত। অর্থাৎ হজ কার্যক্রমের কোনো কাজই এখানে নেই; বরং কিছুটা আরাম করার জন্যে রাসূল উঃ এখানে অবতরণ করেছিলেন যেমন- সহীহ বুখারী ও মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন- মুহাস্সাবে [হজের করণীয়] কিছুই নেই ৷ তবে এটা একটি মনযিল মাত্র, যেখানে নবী করীম হু নিজের প্রস্থানের সুবিধার জন্যে অবতরণ করেছিলেন। হাফেজ তাকীউদ্দীন মানযারী (র.) বলেছেন যে, জমহুর আলিম ও ইমামের মতে, মুহাস্সাবে অবতরণ করা সুন্নত। যেমন ১. সহীহ বুখারী ও মুসলিমে আছে, হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম এ্ঃ যখন মিনা হতে প্রস্থান করতে ইচ্ছা করলেন, বললেন- আমরা ইনশাআল্লাহ আগামীকাল খায়ফে বনী কিনানায় [অর্থাৎ মুহাস্সাবে] অবতরণ করব। ২. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম এর আবূ বকর সিদ্দীক (রা.) ও ওমর (রা.) প্রমুখ মুহাস্সাবে অবতরণ করতেন। ৩. মুসলিম শরীফে আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) মুহাস্সাবে অবতরণকে সুন্নত মনে করতেন। হাফেজ ইবনে হাজার আসকালানী (র.) বলেছেন, হযরত ইবনে আব্বাস (রা.) ও হযরত আয়েশা (রা.) প্রমুখ যে মুহাস্সাবে অবতরণকে সুন্নত হওয়া অস্বীকার করেছেন এর অর্থ হলো, তা ত্যাগ করলে 'দম' আবশ্যক হবে না৷ কিন্তু যেহেতু রাসূল হই হতে সহীহ সূত্রে প্রমাণিত যে, তিনি মুহাস্সাবে অবতরণ করেছিলেন । যদিও তা হজের নির্ধারিত কার্যক্রম ও ইবাদত হিসেবে গণ্য না হয় তবুও নবী করীম হর -এর অনুসরণ-অনুকরণ হিসেবে তা উত্তম ও সুন্নত। যেহেতু খুলাফায়ে রাশেদীনের কার্ষক্রমও এক্সপই ছিল । অর্থাৎ তারাও মুহাস্সাবে অবতরণ করতেন । সুতরাং এটা নিঃসন্দেহে সুন্নত!
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।