আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ — মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ ২য় খণ্ড
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। সুতরাং এ ক্ষেত্রে তার হাদীস পরিত্যাজ্য হবে! ধন্দক যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা : হিজরি চতুর্থ [ইমাম বুখারী এ মতকেই প্রাধান্য দিয়েছেন] মতান্তরে পঞ্চম হিজরি [এটা অধিকাংশের মত] ৬২৭ খ্রিস্টাব্দে আবূ সুফিয়ান সর্বমোট ১০,০০০ পদাতিক ও ৩০০ অশ্বারোহী সৈন্য নিয়ে মদীনা আক্রমণের জন্য রওয়ানা হয় । আসন বিপদ সম্পর্কে অবগত হয়ে রাসূল এ সাহাবীদের পরামর্শক্রমে শহরের ভিতরে থেকে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার সিদ্ধান্ত নেন। প্রতিরক্ষামূলক ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য হযরত সালমান ফারসী রো.)-এর পরামর্শক্রমে শহরের রক্ষিত স্থানসমূহে গভীর পরিখা খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিন হাজার আনসার ও মুহাজির কঠোর পরিশ্রম করে এক সপ্তাহে খনন কার্য সমাপ্ত করেন! মহানবী প্রত স্বয়ং খনন কার্ষে অংশ খ্হণ করেছিলেন? শত্রর মোকাবিলা করার জন্য হযরত এ ৩০০০ সৈন্য নিয়ে পরিখা-অভ্যন্তরে অবস্থান করতে থাকেন। পরিখা অতিক্রম করে আক্রমণ চালাতে অসমর্থ হয়ে আবূ সুফিয়ানের বাহিনী প্রায় এক মাস পর্যন্ত মদীনা নগরী অবরোধ করে রাখে। অবশেষে মারাত্মক খাদ্যাভাব, ঝড়-ঝঞ্া ও প্রবল হিমেল হাওয়ায় বাধ্য হয়ে অবরোধ প্রত্যাহার করে তারা স্বদেশ যাত্রা করে। পরিখা খনন করে মদীনা রক্ষা করা হয়েছিল বলে এ যুদ্ধকে পরিখার যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বলা হয়। বিভিন্ন সৈন্যদল তথা কুরায়েশ, গাতফান, ও ইহুদি সম্প্রদায় একত্রিত হয়ে এ যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলে একে আহযাব [দল বা সম্প্রদায়সমূহ]-এর যুদ্ধও বলা হয়। শক্রদল দীর্ঘদিন পর্যন্ত মদীনা অবরোধ করে রেখেছিল বলে এটা মদীনা অবরোধ নামেও পরিচিত । খন্দক যুদ্ধ সংঘটিত হওয়ার সময়কাল : খন্দক যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল এ নিয়ে দু'টি মত পাওয়া যায়। যেমন- ১. ইমাম বুখারী রে.) বলেন, হিজরি চতুর্থ সনে খন্দক যুদ্ধ সংঘটিত হয়। ২. অধিকাংশ এতিহাসিকের মতে হিজরি পঞ্চম সনে, ৬২৭ খিস্টাব্দে। $5:2 নামকরণের কারণ :3::£ শব্দটি আরবি । এর অর্থ- পরিখা । যেহেতু এ যুদ্ধে কুরায়েশ ও ইসলাম বিরোধী শক্তির প্রতিরোধে হযরত সালমান ফারসী রো.)-এর পরামর্শে মদীনার বাইরের স্থানসমূহে গভীর পরিখা খনন করা হয়। সেহেতু এ যুদ্ধকে 'খন্দকের যুদ্ধ' নামকরণ করা হয়েছে। 195 25557145525 40195 এর অর্থ : হিজরি র্ঘ/ ৫ম সনে 'খন্দকের যুদ্ধ' অনুষ্ঠিত হয়। এ যুদ্ধে মুসলিমদের তুলনায় কাফিরদের সংখ্যা ছিল অধিক। হযরত সালমান ফারসী (রা.)-এর পরামর্শে রাসূল এুপরই এ যুদ্ধে মদীনার অরক্ষিত এলাকায় পরিখা খননের সিদ্ধান্ত নিলেন। পরিখা খননের কাজ ও শক্রদের প্রতিরোধে ব্যস্ত থাকায় নবী এও সাহাবায়ে কেরামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। বিশেষত আসরের নামাজ! যেহেতু এ কাযা মুশরিকদের মোকাবিলার কারণেই হয়েছিল, তাই আল্লাহর রাসূল এ তাদের জন্য বদদোয়া করেছিলেন যে, আল্লাহ তাদের ঘর-বাড়িসমূহ এবং কবরসমূহ অগ্নি বারা পূর্ণ করুন। ক আল্লামা তীবী (র.) বদদোয়া বাক্যটির অর্থ করেছিলেন এই যে, জীবন ও মরণে আল্লাহ তাদের জন্য অগ্নি নির্ধারিত করুন এবং ইহকাল ও পরকালে তাদেরকে শাস্তি প্রদান করুক । কেউ কেউ বলেলেন যে, পার্থিব শাস্তি ছারা উদ্দেশ্য হলো, ঘর-বাড়ি বিরান হয়ে যাওয়া, ধন-সম্পদ লুষ্ঠিত হওয়া, ছেলে-সন্তান বন্দী হওয়া । আর পরকালীন শাস্তি ছারা উদ্দেশ্য হলো, তাদের কবরসমূহ অগ্নি দ্বারা ভরপুর করা।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।