টা ৪717, 2 ০০১০ ৮৯০4০ ০2 পা গুতাতা পাপারািড, পাক ঠেত পা 2 পাটি তা _ ৯ ব৮5৭ 01205115259 21588512 ০ দেনা মিশকাত শরীফ হাদীস শরীফের এমন একটি গ্রন্থ, যার পরিচয় উল্লেখ করার প্রয়োজন নেই। কাওযমী মাদরাসাগুলোতে দাওরায়ে হাদীসের পূর্ববর্তী শিক্ষাবর্ষে বেশ গুরুত্বের সাথে ব্যাখ্যা-বিশ্েষণ সহকারে এ গ্রন্থখানির দরস দান করা হয়ে থাকে । দাওরায়ে হাদীসের বছর হাদীসের বিশাল সমুদ্রে সাতরাবার জন্য যে আত্মিক ও মানসিক শক্তি-সামর্থ্যের প্রয়োজন হয়, তা অর্জনের জন্যই এরূপ গুরুত্ব সহকারে গ্রন্থখানির পাঠদান করা হয়ে থাকে । এক সময় এসব ব্যাখ্যা-বিশ্লেষণ আত্মস্থ করার জন্য গরন্থখানির আরবি ভাষ্যসমূহ ও সম্মানিত শিক্ষকের দরসের তাকরীরের উপরই ছাত্রদেরকে নির্ভর করতে হতো । অবশ্য সেটাই ছিল উত্তম- এতে কোনো সন্দেহ নেই। এতে ছাত্রদের যোগ্যতা তৈরি হয় এবং কিতাবাদি বুঝার ও মুতালা“আ করার আগ্রহ-উদ্দীপনা বৃদ্ধি পায় । এখনও আমরা ছাত্রদেরকে যে-কোনো গ্রন্থের আরবি ভাষ্য-্রস্থাবলি ও আসাতিযায়ে কেরামের তাকরীরের উপর নির্ভর করতে উৎসাহিত করি। তবে শত উৎসাহিত করলেও দুর্বল মেধার ছাত্ররা তাতে যথাযথ উপকৃত হতে সক্ষম হয় না। তাই তারা যাতে উপকৃত হতে পারে এজন্য কিতাবাদির সহজবোধ্য উর্দু ভাষ্য-গ্রস্থসমূহ যুগ-যুগ ধরে রচিত হয়ে আসছে। এখন অবশ্য উর্দু চর্চা কমে আসায় অনেকের পক্ষে উর্দু ভাষ্য-্রস্থাদি বুঝাও কঠিন হয়ে দীড়িয়েছে। তা ছাড়া কিছুকাল যাবৎ আমাদের দেশে অনেক মাদরাসায় দীনী ও ইলমী কিতাবাদি নিজেদের মাতৃভাষায় বুঝার ও চর্চা করার এক প্রশংসনীয় ও শুভ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে, কোনো বিষয় নিজের মাতৃভাষায় বুঝা যত সহজ হয় তা অন্য কোনো ভাষায় হয় না। এজন্য কিছুকাল থেকে মাদরাসার দরসী কিতাবাদির বাংলা ভাষ্য-্রস্থাবলি রচিত হচ্ছে এবং ছাত্ররা উপকৃত হওয়ায় এগুলো দ্রুত সমাদৃত হচ্ছে। মিশকাত শরীফের দরসী গুরুত্ব বিবেচনা করে এরও একটি বাংলা-ভাষ্যগ্রন্থ প্রস্তুত করার প্রয়োজন দীর্ঘদিন থেকে তীব্রভাবে অনুভব করা হচ্ছিল। এ শূন্যতা পূরণের জন্যই এ ভাষ্যগ্রস্থ প্রণয়ন করা হয়েছে । আমি গ্রস্থখানি আদ্যপান্ত সম্পাদনা করে দিয়েছি। আমি আশা করি, যেসব ছাত্র হাদীসের বিষয়বস্তু, ব্যাখ্যা-বিশ্রেষণ নিজের মাতৃভাষায় চর্চা করতে, বুঝতে ও উপস্থাপন করতে আগ্রহী, তারা এর দ্বারা উপকৃত হতে পারবে । ইসলামিয়া কুতুবখানার স্বত্বাধিকারী বিশিষ্ট জ্ঞানহিতৈষী পরম শ্রদ্ধেয় মাওলানা মোস্তফা সাহেব মাদরাসার ছাত্রদের প্রয়োজনের কথা বিবেচনা করে বাংলাভাষায় এরূপ একটি মূল্যবান ভাষ্যগরন্থ প্রস্তুত করিয়ে তা প্রকাশ করার উদ্যোগ নিয়ে ছাত্রদের ধন্যবাদ পাবার মতো একটি কাজ করেছেন । যুগ-যুগ ধরে তার এ মহৎ উদ্যোগ প্রশংসিত হবে । আল্লাহ তা'আলা এ গ্রন্থের রচনা-সম্পাদনা, মুদ্রণ ও প্রকাশনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে ইখলাস দান করুন এবং গ্রন্থখানিকে সকলের পরকালীন নাজাতের অসিলা হিসেবে কবুল করুন, গ্রস্থখানিকে ছাত্রদের কাছে বিপুলভাবে সমাদৃত করুন এবং সবাইকে এর দ্বারা যথাযথ উপকৃত করুন। আমীন! আহমদ মায়মুন জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা-১২১৭ তাং ০৬ /১০ / ০৬ ইং
— পৃষ্ঠা ৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।