তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ৯৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ! ষষ্ঠ খণ্ড কেননা সে ইসরাইলীর মুখে এ কথা শুনেছিল যে, গতকালকের হত্যাকাণ্ড মূসা (আ) কর্তৃক সংঘটিত হয়েছে। সেই ফিরাউনের কাছে এই সংবাদ পৌছে দিয়েছিল। ইমাম নাসায়ী এই বিস্তারিত হাদীসটি ‘সুনানে কুবরা’ গস্থে তফসীর অধ্যায়ে উদ্ধৃত করেছেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর ভাষ্য নয় ; বরং ইবনে আব্বাসের নিজের কথা। তিনি একে ক্লাব আহ্‌বারের এ সব ইসরাইলী রেওয়ায়েত থেকে গ্রহণ করেছেন, যেগুলো উদ্ধৃত করা ও বৰ্ণনা করা বৈধ রাখা হয়েছে। তবে এতে কোথাও কোথাও রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাক্যাবলীও সংযুক্ত হয়েছে। ইমাম ইবনে কাসীর তীর তফসীর গ্রন্থে আদ্যোপাস্ত হাদীস ও তার উপর গবেষণা ও সত্যায়ন লিপিবদ্ধ করার পর বলেন £ আমাদের শ্রদ্ধেয় শায়খ আবুল হাজ্জাজ মিযসী, ইবনে জারীর ও ইবনে আবী হাতেমের ন্যায় হাদীসটিকে মওকুফ অর্থাৎ ইবনে আব্বাসের ভাষ্য বলতেন। ‘উল্লিখিত.কাহিনী থেকে প্রাপ্ত ফলাফল, শিক্ষা ও জরুরী জ্ঞাতব্য বিষয় : কোরআন পাক মূসা (আ)-এর কাহিনীকে এত গুরুত্ব দিয়েছে যে, অধিকাংশ সূরায়. এর কিছু না কিছু অংশ বর্ণিত হয়েছে। এরু কারণ এই যে, এই কাহিনীতে হাজার হাজার শিক্ষা, রহস্য ও আল্লাহ্‌ তা'আলার অপার শক্তির বিস্ময়কর বহিঃপ্রকাশ শামিল হয়েছে। এগুলোর মাধ্যমে মানুষের ঈমান সুদৃঢ় হয়। এগুলোতে কর্মোদ্ধীপনা ও চারিত্রিক সংশোধনের নির্দেশাবলীও প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। আলোচ্য সূরায় কাহিনীটি বিশদভাবে বর্ণিত হয়েছে; তাই এর শিক্ষা, উপদেশ ও নির্দেশাবলীর কিছু অংশও প্রসঙ্গক্রমে লিপিবদ্ধ করা যুক্তিযুক্ত মনে হয়। ফিরান্ডটনের বোকাসুলভ চেষ্টা-তদবীর এবং প্রত্যুত্তরে আল্লাহ্‌ তা‘আলার বিস্ময়কর প্রতিক্রিয়া £ ফিরাউন যখন জানতে পারল যে, বনী ইসরাইলের মধ্যে একটি ছেলে জন্মগৃহণ করে তার সাম্রাজ্যের পতনের কারণ হবে, তখন সে ইসরাইলী ছেলে সন্তানদের জন্মরোধ করার উদ্দেশ্যে ব্যাপক হত্যাকাণ্ডের আদেশ জারি করে দিল। এরপর জাতীয় ও ব্যক্তিগত প্রয়োজনের প্রতি লক্ষ্য করে এক বছরের ছেলেমেয়েদেরকে জীবিত রাখার এবং পরবর্তী বছরের ছেলেমেয়েদেরকে হত্যা করার সিদ্ধান্ত গহণ করল । যে বছর ছেলেদেরকে জীবিত ছেড়ে দেওয়া হতো, সেই বছর মূসা (আ)-কে জননীর গর্ভ থেকে ভূমিষ্ঠ করার ক্ষমতা আল্লাহ্‌ তা'আলার ছিল .; কিন্তু নির্বোধ ফিরাউনের উৎপীড়নমূলক্‌ পরিকল্পনা পূর্ণরূপে নস্যাৎ করা ও তাকে বোকা বানানোর ইচ্ছায় সন্তান হত্যার বছরেই মূসা (আ)-কে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ্‌ তা'আলা এমন পরিস্থিতির উদ্ভব ঘটালেন, যাতে মূসা (আ) স্বয়ং এই আল্লাহ্‌দ্রোহী জালিমের গৃহে লালিত-পালিত হন। ফিরাউন ও' তার স্ত্রী পরম ওুৎসুক্যের সাথে তাকে নিজেদের গৃহে লালন-পালন করল । সারা দেশের ইসরাইলী ছেলে-সম্তানরা মূসা সন্দেহে নিহত হচ্ছিল, আর মূসা (আ) স্বয়ং ফিরাউনের গৃহে আরাম: আয়েশ ও আদর-যত্বের সাথে বয়সের সিড়ি অতিক্রম করছিলেন। JI CE nl iss Lo OS Im SL 2) 1A www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।