সটচী-পত্র সূরা তোয়া-হা ৯৭ কিছুতেই প্রবেশ করব না, যতক্ষণ এই শক্তিশালী কওম এখানে থাকবে । যদি আপনি তাদের মুকাবিলাই করতে চান, তবে আপনি এবং আপনার পালনকর্তা গিয়ে তাদের সাথে লড়াই করে নিন। আমরা তো এখানেই বসলাম । মূসা (আঁ) তীর সম্পুদায় বনী ইসরাইলের প্রতি আল্লাহ্ তা'আলার অগণিত নিয়ামত সত্বেও প্রতি পদক্ষেপে তাদের অবাধ্যতা ও উচ্ছজ্খলতা প্রত্যক্ষ করে আসছিলেন। কিন্তু এ পর্যন্ত তিনি অপরিসীম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। কখনও তাদের জন্য বদদোয়া করেন নি। কিন্তু এবার তার ধৈর্যের বাধ ভেঙ্গে গেল। তাদের এই অনর্থক জওয়াব শুনে তিনি নিরতিশয় মনক্ষুণ্ এবং দুঃখিত হলেন এবং তাদের জন্য বদদোয়া করলেন। তিনি তাদের সম্পর্কে ‘ফাসেক’ (পাপাচারী) শব্দ ব্যবহার করলেন। সাজা হিসাবে আল্লাহ্র পক্ষ থেকেও তাদেরকে ফাসেক নাম দেওয়া হলো এবং পবিত্র ভূমি থেকে চন্িশ বছরের জন্য বঞ্চিত করে দেওয়া হলো। এছাড়া তাদেরকে উন্ক্ত প্রান্তরে এমনভাবে আবদ্ধ করে দেওয়া হলো যে, অস্থির হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কেবল চলতেই থাকত ৷ কিন্তু আল্লাহ্র রাসূল হযরত মূসা (আ)-ও তাদের সাথে ছিলেন। তার বরকতে এই ফাসেক সম্প্রদায়ের প্রতি শাস্তির দিনগুলোতেও আল্লাহ্ তা'আলার অনেক নিয়ামত বর্ষিত হতে থাকে। তারা তীহ্ প্রান্তরে যেদিকেই যেত, মেঘমালা তাদের মাথার উপর ছায়া দান করত । তাদের আহারের জন্য ‘মান্না’ ও ‘সালওয়া’ নাযিল হতো । তাদের পোশাক অলৌকিকভাবে ময়লাযুক্ত হতো না এবং ছিন্ হতো না। তাদেরকে একটি চৌকোণ পাথর দান করে মূসা (আ)-কে আদেশ দেওয়া হয়েছিল যে, যখন তাদের পানির প্রয়োজন হয়, তখন এই পাথরে লাঠি দ্বারা আঘাত করবে। আঘাত করার সাথে সাথে পাথর বারটি ঝরনা প্রবাহিত হয়ে যেত পাথরের প্রত্যেক দিক থেকে তিনটি করে ঝরনা প্রবাহিত হতো । বনী ইসরাইলের বারটি গোত্রের মধ্যে ঝরনাগুলো নির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছিল, যাতে বিবাদ সৃষ্টি না হয়। তারা যখনই এক জায়গা থেকে সফর করে অন্য জায়গায় তাবু ফেলত, তখন পাথরটিকেও সেখানে বিদ্যমান দেখতে পেত (কুরতুবী) হযরত ইবনে আব্বাস এই হাদীসটিকে রাসূলুল্লাহ্ (সা)-এর উক্তিরূপে বর্ণনা করেছেন। আমার মতে এটা সঠিক । কেননা মুআবিয়া (রা) ইবনে আব্বাসকে এই হাদীস বর্ণনা করতে শুনে হাদীসে বর্ণিত এই বিষয়বস্তু অস্বীকার করলেন যে, কিবতীর হত্যাকারীর সন্ধান এ দ্বিতীয় কিবতী বলে দিয়েছিল, যার সাথে ইসরাইলী ব্যক্তি দ্বিতীয় দিন লড়াইরত ছিল। কারণ এই যে, গতকালকের হত্যাকাণ্ড সম্পর্কে দ্বিতীয় কিবতী কিছুই জানত না। এমতাবস্থায় সে এর খবর কিরূপে দিতে পারে। এ খবর তো একমাত্র ঝগড়াকারী ইসরাইলী ব্যক্তিই জানত । মুআবিয়া (রা) হাদীসে বর্ণিত এ ঘটনা মেনে নিতে অস্বীকৃত হলে ইবনে আব্বাস (রা) রাগান্বিত হলেন এবং মুআবিয়ার হাত ধরে তাকে সা'দ ইবনে মালেক যুহরীর কাছে নিয়ে গেলেন । অতঃপর তাকে বললেন £ হে আবূ ইসহাক, তোমার স্মরণ আছে কি, যখন আমাদের কাছে রাসূলুল্লাহ্ (সা) মূসা ('অ)-এর হাতে নিহত কিবতীর হাদীস বর্ণনা করছিলেন, তখন এই গোপন ভেদ ফাসকারী ও হত্যাকারীর সন্ধানদাতা ইসরাইলী ছিল, না দ্বিতীয় কিবতী? সা‘দ ইবনে মালেক বললেন ঃ দ্বিতীয় কিবতীই ঘটনা ফাস করেছিল। মা’আরেফুল কুরআন (৬ষ্ঠ) ১৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।