= সটচী-পত্ৰ ৯২ তফসীরে মা‘আরেফুল-কোরআন ! ষষ্ঠ খণ্ড এরপর বনী ইসরাইল সম্মুখে অগ্রসর হয়ে পথিমধ্যে এক সম্প্রদায়ের কাছ দিয়ে গমন করল । তারা স্বহস্তে নির্মিত প্রতিমার ইবাদত ও পূজায় লিপ্ত ছিল। এ দৃশ্য দেখে বনী ইসরাইল মূসা (আ)-কে বলতে লাগল ঃ SUSE EAI IG Yl tl CF Gir Ent ils LLL হে মূসা, আমাদের জন্যও মাবুদ তৈরি করে দাও, যেমন তারা অনেক মাবুদ:করে নিয়েছে। মূসা (আ)-বললেন £ তোমরা এসব কি মূর্খতার কথাবার্তা বলছ? এরা যে প্রতিমার ইবাদত করছে, তাদের ইবাদত নিষ্ফল হবে। মূসা (আ) আরও বললেন $£ তোমরা পালনকর্তার এতসব মু’জিযা ও অনুগ্রহ দেখার পরও তোমাদের মুর্খতাসুলভ চিন্তাধারা বদলায়নি? এরপর মূসা (আ) .তাদেরকে নিয়ে সামনে অগ্রসর হলেন । এক জায়গায় পৌছে তিনি বললেন £ তোমরা সবাই এখানে অবস্থান কর.1 -আমি পালনকর্তার কাছে যাচ্ছি। ত্রিশদিন পর প্রত্যাবর্তন করব । আমার অনুপস্থিতিতে হারূন (আ) আমার স্থলাভিষিক্ত হবেন। তোমরা প্রতি কাজে তার আনুগত্য করবে। মূসা (আঁ) তাদের কাছ থেকে বিদায় নিয়ে তূর পর্বতে গমন করলেন এবং আল্লাহ্র ইঙ্গিতে উপ্যুঁপরি ত্রিশ দিবারাত্রির রোযা রাখলেন, যাতে এরপর আল্লাহ্র সাথে বাক্যালাপের গৌরব অর্জন করতে পারেন। কিন্তু ত্রিশ দিবারাত্র উপর্যুপরি রোযার কারপে স্বভাবত তার মুখে এক প্রকার গন্ধ দেখা দেয়। ফলে তিনি ভাবতে লাগলেন যে, এই গন্ধ নিয়ে আল্লাহ্র সাথে বাক্যালাপ অনুচিত । তিনি পাহাড়ী ঘাস দ্বারা মিসওয়াক করে মুখ পরিষ্কার করলেন। এরপর আল্লাহ্র দরবারে উপস্থিত হলে আল্লাহ্র পক্ষ থেকে ইরশাদ হলো ঃ মূসা, তুমি ইফতার করলে কেন ? [আল্লাহ্ তা'আলার জানা ছিল যে, মূসা (আ) কোন কিছু পানাহার করেন নি, শুধু ঘাস দ্বারা মুখ পরিষ্কার করেছেন ; কিন্তু পয়গম্বরসূলভ বিশেষ মর্যাদার কারণে একেই ইফতার বলে ব্যক্ত করা হয়েছে] মূসা (আ) এই সত্য উপলব্ধি করে আরয করলেন $ হে আমার পালনকর্তা, আমি মনে করলাম যে, আপনার সাথে আলাপরত হওয়ার পূর্বে মুখের দুর্গন্ধ দূর করে দেই। আল্লাহ্ তা'আলা বললেন ঃ তুমি কি জান না যে, রোযাদারের মুখের গন্ধ আমার কাছে মিশকের সুগন্ধি থেকেও অধিক প্রিয়? এখন তুমি ফিরে যাও এবং আরও দশদিন রোযা রাখ। এরপর আমার কাছে এস । মূসা (আ) তাই করলেন। এদিকে মূসা (আ)-এর সম্প্রদায় বনী ইসরাইল যখন দেখল যে, ত্রিশদিন অতিবাহিত হওয়ার পরও মূসা (আ) ফিরে এলেন না, তখন তারা চিন্তিত হলো। এদিকে হারূন (আ) মূসা (আ)-এর চলে যাওয়ার পর বনী ইসরাইলকে লক্ষ্য করে একটি ভাষণ দেন এবং বলেন যে, মিসরে অবস্থানকালে তোমরা ফিরাউনী সম্প্রদায়ের অনেক আসবাবপত্র ধার করেছিলে অথবা তারা তোমাদের কাছে গচ্ছিত রেখেলি। সেগুলো তোমরা সাথে নিয়ে এসেছ তোমাদেরও অনেক আসবাবপত্র ফিরাউনীদের কাছে ধার অথবা গচ্ছিত আছে। এখন তোঁমরা মনে করছ যে, তাদের আসবাবপত্র তোমাদের আসবাবপত্রের বিনিময়ে তোমরা হস্তগত করে রেখেছ। কিন্তু তাদের ধার অথবা আমানতের জিনিস তোমরা ব্যবহার করবে---আমি এটা হালাল মনে করি না। কিন্তু অসুবিধা এই যে, এণগ্ডলো ফেরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।