তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা তোয়া-হা ৯১ টলে যেত, তখনই সে তার ওয়াদা ভুলে যেত। সে বলত £ আপনার পালনকর্তা আরও কোন নিদর্শন দেখাতে পারেন কি ? দিন এভাবেই অতিবাহিত হতে লাগল । অবশেষে আল্লাহ্‌ তাআলা ফিরাউন-গোষ্ঠির উপর ঝড়ঝঞরা, পঙ্গপাল, পরিধেয় বস্তরে উকুন, পাত্র ও খাদ্যদবব্যে ব্যাঙ, রক্ত ইত্যাদি আযাব চাপিয়ে দিলেন। কোরআন পাকে এগুলোকে “বিস্তারিত নিদর্শনাবলী” শিরোনামে বর্ণনা করা হয়েছে। ফিরাউনের অবস্থা ছিল পরই যে, যখনই কোন আযাব আসত এবং তা দূর করতে সে অক্ষম হতো, তখনই মূসা (আ)-এর কাছে ফরিয়াদ করে বলত ঃ কোন রকমে আযাবটি দূরীভূত করে দিন! আমি ওয়াদা করছি, বনী ইসলাইলকে মুক্ত করে দেব। অতঃপর আযাব দূরীভূত হলে সে ওয়াদা ভঙ্গ করত । অবশেষে আল্লাহ্‌ তা‘আলা মূসা (আ)-কে আদেশ দিলেন £ বনী ইসরাইলকে সাথে নিয়ে মিসর ত্যাগ কর। মূসা (আ) সবাইকে নিয়ে রাতের অন্ধকারে শহর ত্যাগ করলেন। প্রত্যষে ফিরাউন টের পেয়ে গোটা সেনাবাহিনী নিয়ে পশ্চাদ্বাবন করল। এদিকে মূসা (আ) ও বনী ইসরাইলের গমন পথে যে নদী অবস্থিত ছিল, আল্লাহ্‌ তা'আলা তাকে আদেশ দিলেন ঃ£ যখন মূসা (আ)- তোকে লাঠি দ্বারা আঘাত করে, তখন তোর মধ্যে বারটি রাস্তা হয়ে যাওয়া উচিত। বনী ইসলাইলের বারটি গোত্র এগুলো দিয়ে পৃথক পৃথকভাবে পার হয়ে যাবে। তারা পার হয়ে গেলে পশ্চা্ধাবনকারীদের সমেত নদীর বারটি পথ আবার একাকার হয়ে মিশে যাবে। মূসা (আ) দরিয়ার নিকটে পৌছে দরিয়াকে লাঠি দ্বারা আঘাত হানার কুথাটি বেমালুম ভুলে গেলেন । বনী ইসরাইল ভীত-সন্তরন্ত হয়ে বলতে লাগল ঃ ১১১৬। অৰ্থাৎ আমরা তো ধরা পড়ে যাব। কারণ পেছন দিক থেকে ফিরাউনী বাহিনীর পশ্চাদ্ধাবন তাদের নজরে পড়ছিল । তাদের সামনে দরিয়া বাধার প্রাচীর হয়ে দীড়িয়েছিল। এহেন সংক্‌ট মুহূর্তে আল্লাহ্‌ তা'আলার ওয়াদা মূসা (আ)-এর মনে পড়ল যে, দরিয়াকে লাঠি দ্বারা আঘাত করলে তাতে বারটি রাস্তা সৃষ্টি হয়ে যাবে। তিনি তৎক্ষণাৎ লাঠি দ্বারা আঘাত হানলেন। এ সময়টি এমনি সংকটময় ছিল যে, বনী ইসরাইলের পশ্চাৎ্বতী অংশকে ফিরাউনী সেনাবাহিনীর অগ্রবর্তী দল প্রায় ধরেই ফেলেছিল । হযরত মূসা (আ)-এর মু'জিযায় দরিয়া পৃথক পৃথক ভাগে বিভক্ত হয়ে বারটি রাস্তা হয়ে গেল। মূসা (আ) বনী ইসরাইলসহ এসব রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। পশ্চাদ্ধাবনকারী ফিরাউনী বাহিনী এসব রাস্তা দেখে গোটা অশ্বারোহী ও পদাতিক বাহিনী হাঁকিয়ে দিল। তারা সবাই যখন দরিয়ার মধ্যে ধাবমান ছিল, ঠিক তখনই আল্লাহ্‌র নির্দেশে দরিয়ার বিভিন্ন অংশ, পরস্পর সংযুক্ত হয়ে গেল । দরিয়ার অপর পারে পৌছে মূসা (আ)-এর সঙ্গীরা বলল £ঃ আমাদের, আশঙ্কা হয় যে ফিরাউন বোধ হয় এদের সাথে সলিল সমাধি লাভ করেনি এবং সে নিজেকে বীচিয়ে নিয়েছে। তখন মূসা (আ) দোয়া করলেন যে, ফিরাউনের নিপাত আমাদের সামনে জাহির করা হোক । সে মতে আল্লাহ্র অপার শক্তি ফিরাউনের মৃতদেহ্‌কে দরিয়ার বাইরে নিজের ক কয বলা ফরয ছে সহি তর হয বয়ে গতা করল! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।