৮৬ তফসীরে মা‘আরেফুল-কোরআন ! ষষ্ঠ খণ্ড ইসরাইলী আবার ভীকে দেখামাত্রই সাহায্যের জন্য ডাক দিল। কিন্তু মূসা (আ) বিগত ঘটনার জন্যই অনুতপ্ত ছিলেন৷ এক্ষণে সেই ইসরাইলীকেই আবার লড়াইরত দেখে তার প্রতি অসন্তুষ্ট হলেন। তিনি বুঝতে পারলেন যে, .মূলত ইসরাইলীই অপরাধী এবং কলহপ্রিয়। এতদসত্বেও মূসা (আ) ফিরাউন বংশীয় ব্যক্তিকে বাধা দিতে চাইলেন এবং ইসরাইলীকেও সতর্ক করে বললেন ঃ তুই গতকল্যও ঝগড়া করেছিলি, আজও তাই করছিস। কাজেই তুই-ই অপরাধী + ইসরাইলী মূসা (আ)-কে গতকালের ন্যায় রাগান্বিত দেখে এবং একথা, শুনে সন্দেহ করল যে, সে আজ আমাকেই হত্যা করবে। তখন সে কালবিলম্ব না করে বলে ফেলল ঃ হে মূসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেমন গতকাল একজনকে হত্যা করেছিলে। এসব কথাবার্তার পর উভয়েই সেখান থেকে প্রস্থান করল । কিন্তু ফিরাউন বংশীয় লোকটি হত্যাকারী অন্বেষণকারীদেরকে খবর দিল যে, স্বয়ং ইসরাইলী মূসা (আ)-কে বলেছে যে, গতকাল তুমি একজনকে হত্যা করেছিলে। সংবাদটি তৎক্ষণাৎ রাজদরবারে পৌছানো হলো । ফিরান্টন একদল সিপাহী মূসা (আ)-কে হত্যা করার জন্য প্রেরণ করল। সিপাহীদের বিশ্বাস ছিল যে, মূসা তাদের দৃষ্টি এড়িয়ে কোথাও যেতে পারবে না। তাই তারা ধীরে-সুস্থে শহরের মহাসড়ক ধরে তীর খৌজে বের হলো । এদিকে শহরের দূরবর্তী অংশে বসবাসকারী মূসা (আ)-এর জনৈক অনুসারী এ সংবাদ জানতে পারল যে, ফিরাউনের সিপাহী মূসা (আ)-এর খৌজে বের হয়ে পড়েছে। সে একটি ছোট গলির পথে অগ্রসর হয়ে মূসা (আ)-কে সংবাদ পৌছিয়ে দিল। : ‘এখানে পৌছে ইবনে আব্বাস আবার ইবনে জুবায়রকে বললেন £ হে ইবনে জ্ুুবায়র, এটা হচ্ছে পরীক্ষার পঞ্চম পর্ব'। মৃত্যু মাথার উপর ছায়াপাত করেছিল । আল্লাহ্ "তা'আলা মূসা (আ)-কে এ থেকেও উদ্ধারের ব্যবস্থা করে দিলেন। সংবাদ শুনে মূসা (আ) তৎক্ষণাৎ শহর থেকে বের হয়ে পড়লেন এবং মাদইয়ান অভিমুখে রওয়ানা হলেন। তিনি আজ পর্যন্ত রাজকীয় বিলাসিতায় লালিত-পালিত হয়েছিলেন কষ্ট. ও: পরিশ্রমের সাথে তার. পরিচয় ছিল না। মিসর থেকে বের হয়ে পড়েছেন বটে ; কিন্তু পথঘাট অজানা । একমাত্র পালনকর্তা আল্লাহ্র উপর ভরসা ছিল যে ১-১0 5:45 5০০০ আশা করা যায় আমার পালনকর্তা আমাকে পথ দর্শন করচেন। স্রাদইয়ালিয় নিকটে পৌঁছে দুলা) হরে বাইর বেকা বর রা একটি জনসমাবেশ দেখতে পেলেন। তারা কৃগোে জত্তুদেরকে পানি পান করাচ্ছিল। তিনি আরও দেখলেন যে, দু'জন কিশোরী তাদের মেষপালকে আগলিয়ে পৃথক এক জায়গায় দণ্ডায়মান রয়েছে।.মূসা (আ) কিশেরিদ্বয়কে জিজ্ঞেস রুরলেন £ আপনারা পৃথক জায়গায় দণ্ডায়মান কেন? তারা:"বললঃ:এত লোকের -ভিড়ভাড় ঠেলে কূপের. ধারে 'যাওয়া আমাদের পক্ষে সন্তৱপর নয়:। তাই আমরা অপেক্ষা করছি, যখন লোকেরা চলে যাবে, তখন যে পানিটুকু অবশিষ্ট থাকবে, তাই আমরা মেষপালকে পান করাব। মূসা (জা) তাদের আভিজাত্যে মুগ্ধ হয়ে নিজেই কূপ থেকে পামি তুলতে লাগলেন, আল্লাহ্ তা'আলা তাকে প্রচুর শক্তিসামর্থ্য দান করেছিলেন। তিনি দ্রুত তাদের মেষপালকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।