৭্৬ তফসীরে মা‘আরেফুল-কোরআন 1 ষষ্ঠ খণ্ড যখন তোমার ভগিনী (তোমার খৌজে ফিরাউনের গৃহে) হেঁটে আসল, অতঃপর (তোমাকে দেখে অপরিচিতা হয়ে) বলল £ (যখন তুমি কোন ধাত্রীর দুধ পান করছিলে না) আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির কথা বলে দেব, যে তাকে (উত্তমরূপে) লালন-পালন করবে? ( সেমতে তারা যেহেতু এমন ব্যক্তি তালাশ করছিল তাই তার কথা মঞ্জুর করল। এবং তোমার ভগিনী তোমার মাতাকে ডেকে আনল ।) অতঃপর (এই কৌশলে) আমি তোমাকে তোমার মাতার কাছে আবার পৌচ্িয়ে দিলাম, যাতে তার চক্ষু জুড়ায় এবং তার কোন দুঃখ না থাকে (যেমন বিচ্ছেদের কারণে সে কিছুকাল দুঃখিতা ছিল) এবং বড় হওয়ার পর আরও একটি অনুগ্রহ করেছি যে,) তুমি ভুলক্রমে এক (কিবতী) ব্যক্তিকে হত্যা করেছিলে (সূরা কাসাসে এই কাহিনী বর্ণিত. হয়েছে। হত্যার পর তুমি চিন্তিত হয়েছিলে__শাস্তির ভয়েও এবং প্রতিশোধের ভয়েও) অতঃপর আমি তোমাকে এই চিন্তা থেকে মুক্তি দেই (ক্ষমা প্রার্থনার তওফীক দিয়ে শাস্তির ভয়. থেকে এবং মিসর থেকে মাদইয়ানে পৌছিয়ে প্রতিশোধের ভয় থেকে মুক্তি দেই) এবং (মাদইয়ান পৌছা পর্যন্ত) আমি তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি (এবং সেগুলোতে উত্তীর্ণ করেছি । সূরা কাসাসে এর বিস্তারিত বিবরণ আছে । পরীক্ষায় উত্তীর্ণ করা যেমন অনুগ্রহ, তেমনি পরীক্ষায় ফেলাও অনুগ্রহ ; কারণ, এটা উত্তয় চরিত্র ও উৎকৃষ্ট নৈপুণ্য লাভের কারণ । সুতরাং তা স্বতন্ত্র অনুখৃহ)। অতঃপর তুমি (মাদইয়ান পৌছলে এবং) কয়েক বহুর মাদইয়ানবাসীদের মধ্যে অবস্থার করলে। হে মূসা, অতঃপর বিশেষ এক সময়ে) যা আমার জ্ঞানে তোমার নবুয়ত ও প্রত্যক্ষ কথাবার্তার জন্যে অবধারিত ছিল, এখানে (এসেছ এবং এখানে আসার পর) আমি তোমাকে নিজের (নবী করার) জন্য মনোনীত করেছি। (অতএব এখন) তুমি ও তোমার ভাই উভয়েই আমার নিদর্শনাবলী (অর্থাৎ দু'টি মূল মু'জিযা-_লাঠি ও শ্বেতশুভ্র হাত, প্রত্যেকটিতে অলৌকিকতার বনু প্রকাশ রয়েছে_-) নিয়ে ( যে স্থানের জন্য আদেশ হয়ে সেখানে) যাও এবং আমার স্মরণে (নির্জনে অথবা প্রচার ক্ষেত্রে) শৈথিল্য করো না। (এখানে যাওয়ার স্থান বলা হচ্ছে যে) উভয়েই ফিরাউনের কাছে যাও। সে খুব উদ্ধত হয়েছে। অতঃপর (তার কাছে গিয়ে) নম্র কথা বল । হয়ত সে (সাএ্রহে) উপদেশ খহণ করবে অথবা (আল্লাহ্র শাস্তিকে) ভয় করবে (এবং এ কারণে মেনে নেবে) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ৮১৪১০৩১০ 65:3, হযরত মূসা (আ)-কে এ সময় বাক্যালাপের গৌরবে ভূষিত করা হয়েছে, নবুয়ত ও রিসালত দান করা হয়েছে এবং বিশেষ বিশেষ মু’জিযা প্রদান করা হয়েছে। এর সাথে সাথে আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে তাকে সেসব নিয়ামতও স্বরণ করিয়ে দিচ্ছেন, যেগুলো জন্মের প্রারন্ত থেকে এ যাবৎ প্রতিযুগে তার জন্যে ব্যয়িত হয়েছে। উপর্যুপরি পরীক্ষা এবং প্রাণনাশের আশংকার মধ্যে আল্লাহ্ তাআলা বিশ্বয়কর পন্থায় তার জীবন রক্ষা করেছেন। পরবর্তী আয়াতসমূহে যেসব নিয়ামত উল্লিখিত হয়েছে, বাস্তব ঘটনার দিক দিয়ে সেগুলো পূর্ববর্তী । এগুলোকে এখানে (%, শব্দের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।