তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্ৰ সূরা তোয়া-হা ৭৩ রাখে হযরত মূসা (আ) সাহায্য করতে সক্ষম এমন একজন উজির নিযুক্তিকে সর্বপ্রথম ও সৰ্বপ্ৰধান উপায় সাব্যস্ত করেছেন। অভিধানে উজিরের অর্থই বোঝা বহনকারী ৷ রাষ্ট্রের উজির তার বাদশাহর বোঝা দায়িত্ব সহকারে বহন করেন। তাই তাকে উজির বলা হয়। এ থেকে হযরত মূসা (আ)-এর পরিপূর্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় যে, কোন, সাংগঠনিক কাজ অথবা আন্দোলন পরিচালনার জন্য সর্বাগ্রে সহকর্মী ও সাহায্যকারীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য ; পছন্দসই সাহায্যকারী পাওয়া গেলে পরবর্তীতে সব কাজ সহজ হয়ে যায়। সহকর্মীদল ভ্রান্ত হলে যাবতীয় উপায় ও উপকরণাদি অকেজো হয়ে পড়ে । আজ কালকার রাষ্ট্র ও সরকারসমূহে যেসব দোষক্রটি পরিলক্ষিত হয়, চিন্তা করলে দেখা যাবে যে, এগুলোর আসল কারণ রাষ্ট্র প্রধানের সহকর্মী মন্ত্রী ও দায়িত্বশীলদের কর্তব্যবিষুখতা, দুষ্ধর্ম ও আযোগ্যতা ছাড়া কিছুই নয়। এ কারণেই ' রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা যখন কোন ব্যক্তির হাতে রাষ্ট্রের শাসনক্ষমতা অর্পণ করেন এবং চান যে, সে ভাল কাজ করুক এবং সুচারুরূপে রাষ্ট্র পরিচালনা করুক, তখন তার সাহায্যের জন্য একজন সৎ উজির দান করেন। রাষ্ট্রপ্রধান কোন জরুরী কাজ ভুলে গেলে তিনি তাকে স্মরণ করিয়ে দেন। তিনি যে কাজ করতে চান, উজির তাতে তাকে সাহায্য করেন ।--নাসায়ী) ' এই দোয়ায় হযরত মূসা (আ) যে উজির প্রার্থনা করেছেন, তার সাথে ৬ কথাটিও যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ এই উজির পরিবারের মধ্য থেকে হওয়া উচিত । কেননা, পরিবারভুক্ত ব্যক্তির অভ্যাস-আচরণ জানাশোনা এবং তাদের মৃধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মিল-মহব্বত থাকে। ফলে কাজে সাহায্য পাওয়া যায় ; তবে তার মধ্যে কাজের যোগ্যতা থাকা এবং অপরের চাইতে উত্তম বিবেচনায় মনোনীত হওয়া শর্ত । নিছক স্বজনপ্রীতির ভিত্তিতে মনোনীত না হওয়া চাই । বর্তমান যুগে সাধারণভাবে সততা ও আন্তরিকতা অনুপস্থিত এবং প্রকৃত কাজের চিন্তা কারও মধ্যে পরিলক্ষিত হয় না। তাই কোন শাসনকর্তার সাথে তার আত্মীয়স্বজনকে মন্ত্রী অথবা উপমন্ত্রী নিযুক্ত করাকে নিন্দনীয় মনে করা হয়। যেক্ষেত্রে ন্যায়পরায়ণতার পুরোপুরি ভরসা থাকে, সেখানে কোন সৎকর্মপরায়ণ আত্মীয়কে কোন উচ্চপদ দান করা দোষের কথা নয় ; বরং গুরুত্বপূর্ণ বিষয়াদির নিষ্পত্তির জন্য অধিক উত্তম । রাসূলুল্লাহ্‌ (সা)-এর পর খুলাফায়ে রাশিদীন সাধারণত তারাই হয়েছেন, যারা নবী-পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কও রাখতেন। মূসা (আ) তার দোয়ায় প্রথমে তো অনির্দিষ্টভাবেই বলেছেন যে, উজির আমার পরিবারভুক্ত ব্যক্তি হওয়া চাই । অতঃপর নির্দিষ্ট করে বলেছেন যে, আমি যাকে উজির করতে চাই, সে আমার ভাই হারূন-যাতে রিসালতের গুরুত্বপূর্ণ বিষয়াদিতে আমি তার হযরত হারূন (আ) হযরত মূসা (আ) থেকে তিন অথবা চার বছরের বয়োজ্যেষ্ ছিলেন এবং তিন বছর পূর্বেই ইন্তিকাল করেন। মূসা (আ) যখন এই দোয়া করেন তখন তিনি মিসরে অবস্থান করছিলেন। আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-এর দোয়ার ফলে তাকেও পয়গম্বর করে দেন। ফেরেশতার মাধ্যমে. তিনি মিসরেই এ সংবাদ প্রাপ্ত হন৷ মূসা (আ)-কে যখন মিসরে ফিরাউনের দাওয়াত দেয়ার জন্য প্রেরণ করা হয়, তখন হারূন মা’আরেফুল কুরআন (৬ষ্ঠ)-_১০ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।