সচী-পত্র প্রথম সংস্করণে অনুবাদকের আর্য রাব্বুল আলামীনের আসীম অনুগ্রহে ‘তাফসীরে মা‘আরেফুল-কোরআন'’-এর ষষ্ঠ খণ্ড প্রকাশিত হলো । আলহামদুলিল্লাহ্ ! সমগ্র প্রসংশা আল্লাহ্র । তার তওফীকেই অসহায় বান্দার পক্ষে বড় কাজ সম্পাদন করা সম্ভব । তিনিই সব কাজের নিয়ামক ৷ অবশিষ্ট দুটি খণ্ডের মুদ্রণকার্য দ্রুত সমাপ্ত হওয়ার জন্য তারই তওফীক ভিক্ষা করি! দরূদ ও সালাম হুযুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, একমাত্র যার পথ লক্ষ্য করেই কামিয়াবীর মনজিলে-মকসুদে পৌছা সম্ভব সাম্পৃতিককালে প্রকাশিত সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ তাফসীর গ্রন্থ “মা'আরেফুল কোরআন ' যুগশ্রেষ্ঠ সাধক আলেম হযরত মাওলানা মুফতী মুহম্মদ শফী’ সাহেবের এক অসাধারণ কীর্তি । এতে পাক কোরআনের প্রথম ব্যাখ্যাতা খোদ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তফসীর সম্পর্কিত বাণীগুলোর উদ্ধৃতি, সাহাবায়ে-কিরাম, তাবেঈন ও তৎপরবর্তী সাধক মনীষীগণের ব্যাখ্যা-বর্ণনার সাথে সাথে: আধুনিক জিজ্ঞাসা ও তৎসম্পর্কিত পাক কালামের বিজ্ঞান-ভিত্তিক জবাবও অত্যন্ত আকর্ষণীয়ভাবে প্রদান করা হয়েছে। এ কারণেই উর্দু ভাষায় রচিত এ তফসীর গ্রন্থটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই সর্বমহলে বিপুলভাবে সমাদৃত হয়েছে এবং ইতিমধ্যেই পাশ্চাত্যের একাধিক ভাষায় .এর অনুবাদও হয়ে গেছে। একই কারণে ইসলামিক ফাউন্ডেশন-এর তরফ থেকে এই অসাধারণ গ্রন্থটি বাংলায় অনুবাদ করে প্রকাশ করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিরাট প্রকল্প বাস্তবায়নের সার্বিক দায়িত্ব অর্থাৎ অনুবাদ ও মুদ্ণকার্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমার উপর ন্যস্ত করেন। আল্লাহ্র শোকর যে, আট খণ্ডেরই অনুবাদ সমাপ্ত হয়েছে এবং মুদ্রণ কাজ দ্রুত:চলছে। তাদের মধ্যে বিজ্ঞ মুহাদ্দিস জনাব মাওলানা আবদুল আজীজ, হাফেজ মওলানা আবু আশরাফ ও জনাব শামীম হাসনাইন ইমতিয়াজের নাম কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয়। প্রথম থেকে এ পর্যন্ত সবগুলো খণ্ডেরই অনুদিত পাণ্ডুলিপি নিরীক্ষা কার্য সমাধা করেছেন ঢাকা আলীয়া মাদ্রাসার হেড মাওলানা প্রখ্যাত আলিম হযরত মওলানা উবায়দুল হক জালালাবাদী । ইসলামিক ফাউন্ডেশন-এর প্রাক্তন মহাপরিচালক জনাব আ.জ.ম. শামসুল আলম, প্রাক্তন সচিব জনাব মুহাম্মদ সাদেক উদ্দিন, প্রকাশনা পরিচালক অধ্যাপক আবদুল গফুর প্রমুখ সূধী ব্যক্তি আন্তরিক আগ্রহ সহকারে তফসীরে মা'আরেফুল-কোরআন-এর অনুবাদ ও মুদ্রণ কার্য ত্বরাত্বিত করার, জন্য আমাকে সর্বক্ষণ তাকিদ ও সহযোগিতা করেছেন। অবশিষ্ট খণ্ডগুলি দ্রুত মুদ্বণের ব্যাপারে মহাপরিচালক জনাব আ.ফ.ম. ইয়াহইয়া নিষ্ঠার সাথে সহযোগিতা করে ছিলেন। আল্লাহ্ পাক এদের সবাইকে যোগ্য প্রতিদান দান করবেন। আমীন! পাঠকগণের খেদমতে আমরা দোয়াপ্রার্থী, আল্লাহ্ পাক যেন আমাদেরকে অবশিষ্ঠ দুটি খণ্ড দ্রুত প্রকাশ করার তওফীক দান করেন। বিনীত খাদেম KE মুহিউদ্দীন খান জমাদিউল আউয়াল, ১৪০৩ হিঃ সম্পাদক : মাসিক মদীনা. ঢাকা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।