তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ৬৪ তফসীরে মা‘আরেফুল-কোরআন ! ষষ্ঠ খণ্ড অনুযায়ী তিনি যখন উচ্চ মেয়াদ অর্থাৎ দশ বছর পূর্ণ করেন তখন শুআয়ব (আ)-এর কাছে আরয.করলেন £ এখন আমি জননী ও ভগ্নির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মিসর যেতে চাই । ফিরাউনের সিপাহীরা তাকে গ্রেফতার ও হত্যার জন্য খোজ করছিল। এ. আশংকার কারণেই ভিনি মিসর ত্যাগ করেছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলে এখন সে আশংকা বাকি ছিল না শুআয়ব (আ) তাকে স্ত্রী অর্থাৎ নিজের কন্যাসহ কিছু-অর্থকড়ি ও আসবাবপত্র দিয়ে বিদায় দিলেন। পথিমধ্যে সিরিয়ার শাসকদের পক্ষ থেকে বিপদাশংকা ছিল, তাই তিনি সাধারণ পথ ছেড়ে অখ্যাত পথ অবলম্বন করলেন। তখন ছিল শীতকাল ! স্ত্রী ছিলেন অস্তঃসত্বা এবং তার প্রসবকাল ছিল নিকটবর্তী । সকাল-বিকাল যে কোন সময় প্রসবের সম্ভাবনা ছিল। রাস্তা ছিল অপরিচিত । তাই তিনি জঙ্গলের পথ হারিয়ে তূর পর্বতের. পশ্চিমে ও ডানদিকে চলে গেলেন। গভীর অন্ধকার । কনকনে শীত । বরফসিক্ত মাটি । এহেন দুর্যোগ-মুহূর্তে স্ত্রীর প্রসববেদনা শুরু হয়ে গেল । মূসা (আ) শীতের কবল. থেকে .আত্মরক্ষার্থে আগুন জ্বালাতে চাইলেন । তখনকার দিনে দিয়াশলাই-এর স্থলে চকমাকি পাথর ব্যরহার করা হতো । এই পাথরে আঘাত করলে আগুন জ্বলে ওঠত । মূসা (আ) এই প্রক্রিয়া ব্যবহার করে ব্যর্থ হলেন। আগুন জ্বলল না। এই হতবুদ্ধি অবস্থার মধ্যেই তিনি তুর পর্বতে আগুন দেখতে পেলেন। সেটা ছিল প্রকৃতপক্ষে নূর । তিনি পরিবারবর্গকে বললেন £ তোমরা এখানেই অবস্থান কর। আমি আগুন দেখেছি। দেখি, সেখানে গিয়ে আগুন আনা যায় কিনা। সম্ভবত আগুনের কাছে কোন. পথপ্রদর্শক ব্যক্তিও পেতে পারি, যার কাছ থেকে পথের সন্ধান জানতে পারব । পরিবার বর্গের মধ্যে স্ত্রী যে ছিলেন, তা তো সুনিশ্চিত । কোন কোন রেওয়ায়েত থেকে জানা যায় যে, কোন খাদেমও সাথে ছিল। তাকে উদ্দেশ্য করেও সম্বোধন করা হয়েছে। আবার কোন কোন রেওয়ায়েতে আছে যে, কিছুসংখ্যক লোক সফর-সঙ্গীও ছিল ; কিন্তু পথ ভুলে তিনি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। -(বাহ্রে মুহীত) ০৬% অৰ্থাৎ যখন তিনি আগুনের কাছে পৌছলেন; মুসনাদে আহ্‌মদে ওয়াহাব ইবনে মুনাবেবেহ্‌ বর্ণনা করেন যে, মূসা. (আ) আগুনের কাছে পৌছে একটি বিস্বয়কর দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন যে, এটি একটি বিরাট আগুন, যা একটি সতেজ ও সবুজ বৃক্ষের :উপর দাউ দাউ করে জ্বলছে ; কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, এর কারণে বৃক্ষের কোন ডাল অথবা পাতা পুড়ছে না ; বরং আগুনের কারণে বৃক্ষের সৌন্দর্য, সজীবতা ও ওজ্ববল্য আরও বেড়ে গেছে. মূসা (আ) এই বিশ্বয়কর দৃশ্য কিছুক্ষণ. পর্যন্ত দেখতে থাকলেন এবং অপেক্ষা করলেন যে, আগুনের কোন সক্ফুলিঙ্গ মাটিতে পড়লে তিনি তা তুলে নেবেন । অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন এমন হলো না, তখন তিনি কিছু ঘাস ও খড়কুটা একত্রিত করে আগুনের কাছে ধরলেন। বলা বাহুল্য, এতে আগুন লেগে গেলেও তার উদ্দেশ্য সিদ্ধ হবে। কিন্তু এগুলো আগুনের কাছে নিতেই আগুন পেছনে সরে গেল। কোন কোন রেওয়ায়েতে আছে, আগুন তীর দিকে অগ্রসর হলো । তিনি অস্থির হয়ে পেছনে সরে গেলেন। মোটকথা, আগুন লাভ করার উদ্দেশ্য সিদ্ধ হলো না। তিনি এই অত্যাশ্চর্য আগুনের প্রভাবে বিশ্বয়াভিভূত ছিলেন, ইতিমধ্যে একটি গায়েবী আওয়াজ হলো । (রুহুল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।