সূরা তোয়া-হা ৬৩ রাতে পথ ভুলে তূর পর্বতের উপর) আগুন দেখলেন (বাস্তবে সেটা ছিল আগুনের আকারে নূর), তখন তিনি পরিবারবর্গকে (পরিবার বলতে একমাত্র স্ত্রী ছিল অথবা খাদিম ইত্যাদিও ছিল) বললেন ঃ তোমরা (এখানেই) অবস্থান কর (অর্থাৎ আমার পেছনে পেছনে এসো না। কেননা পরিবারবর্গকে ছেড়ে তিনি চলে যাবেন__এরূপ সম্ভাবনাই ছিল না।) আমি একটি আগুন দেখেছি। (আমি সেখানে যাচ্ছি) সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন (লাকড়ী ইত্যাদিতে লাগিয়ে) আনতে পারব (যাতে শীতের প্রতিকার হয়) অথবা (সেখানে) আগুনের কাছে পৌছে পথের সন্ধান (জানে, এমন ব্যক্তিও) পাব । অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌছলেন, তখন (আল্লাহ্র পক্ষ থেকে তাকে) আওয়াজ দেওয়া হলো, হে মূসা, আমি তোমার পালনকর্তা । অতএব তুমি জুতা খুলে ফেল । (কেননা,) তুমি পবিত্র “তোয়া” উপত্যকায় আছ। (এটা সে উপত্যকার নাম) ৷) আমি তোমাকে (নবী করার জন্য সব মানুষের মধ্য থেকে) মনোনীত করেছি। অতএব (এখন) যা ওহী করা হচ্ছে, তা (মনোযোগ দিয়ে) শুনতে থাক । (তা এই যে) আমি আল্লাহ্ । আমা ব্যতীত কোন উপাস্য (হওয়ার যোগ্য) নেই। অতএব আমারই ইবাদত কর এবং আমার স্বরণার্থে নামায পড়। (আরও শুন যে) কিয়ামত অবশ্যই আসবে । আমি তা (সৃষ্টজগতের কাছে) গোপন রাখতে চাই ।-_ (কিয়ামত আসার কারণ এই যে,) যাতে প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিফল পায় (কিয়ামতের আগমন যখন নিশ্চিত, তখন যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে (অর্থাৎ কিয়ামতের জন্য প্রস্তুত থাকতে) বিরত না রাখে (অর্থাৎ তুমি এরূপ ব্যক্তির প্রভাবাধীন হয়ে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে নিবৃত্ত হয়ো না।) তা হলে তুমি (এই নিবৃত্তির কারণে) ধ্বংস হয়ে যাবে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ০১৩১৬ ১৩৬ পূৰ্ববৰ্তী আয়াতসমূহে কোরআন পাকের মাহাত্্য এবং সেই প্রসঙ্গে রাসূলের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এরপর আলোচ্য আয়াতসমূহে হযরত মূসা (আ)-এর কাহিনী বর্ণনা করা হয়েছে। উভয় বিষয়বস্তুর পারস্পরিক সম্পর্ক এই যে, রিসালত ও দাওয়াতের কর্তব্য পালনের পথে যেসব বিপদাপদ ও কষ্টের সম্মুখীন হতে হয় এবং পূর্ববর্তী পয়গন্বরগণ যেসব কষ্ট সহ্য করেছেন, সেগুলো মহানবী (সা)-এর জানা থাকা দরকার . যাতে তিনি পূর্ব থেকেই এসব বিপদাপদের জন্য প্রত্তুত হয়ে অবিচল নিছে থা যন যা ক জয়তে বলা হছে Wi ELEC Lins Oita LL AS UG _ অর্থাৎ আমি পয়গন্বরগণের এমন কাহিনী আপনার কাছে এ জন্য বর্ণনা করি, যাতে আপনার অন্তর সুদৃঢ় হয় এবং আপনি নবুয়তের দায়িত্ব বহন করার জন্য প্রস্তুত হয়ে যান ।' V এখানে উল্লিখিত মূসা (আ)-এর কাহিনীর সূচনা এভাবে যে, একদা তিনি মাদইয়ান পৌছে হযরত শুআয়ব (আ)-এর গৃহে এরূপ চুক্তির অধীনে অবস্থান করতে থাকেন যে, আট অথবা দশ বছর পর্যন্ত তার খিদমত করবেন। তফসীর বাহ্রে-মুহীতের রেওয়ায়েত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।