তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= ন -পত্ৰ ৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ! ষষ্ঠ খণ্ড কিন্তু তাতে কি হয়, উমরের কানে খাব্বাবের এবং তাদের তিলাওয়াতের আওয়াজ পড়ে গিয়েছিল। তাই তিনি জিজ্ঞেস করলেন ঃ এই পড়া ও পড়ানোর আওয়াজ কিসের ছিল ? ভগিনী (বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য প্রথমে বললেন ঃ) ও কিছু না। কিন্তু উমর ইবনে খাত্তাব আসল কথা ব্যক্ত করে বললেন ৪ আমি সংবাদ পেয়েছি যে, তোমরা উভয়েই মুহাম্মদ (সা)-এর অনুসারী মুসলমান হয়ে গেছ। একথা বলেই তিনি ভগ্নুপতি সাঈদ ইবনে যায়দের উপর ঝাঁপিয়ে পড়লেন। এ দৃশ্য দেখে ভগিনী স্বামীকে উদ্ধার করার জন্য চেষ্টিত হলেন। উমর ইবনে খাত্তাব তাকেও প্রহারের পর প্রহার করে দেহ্‌ রক্তাক্ত করে দিলেন। ব্যাপার এতদূর গড়াতে দেখে ভগিনী ও ভগ্নিপতি উভয়েই একযোগে বলে উঠলেন £$ শুনে নাও, আমরা নিশ্চিতই মুসলমান হয়ে গেছি এবং আল্লাহ্‌ ও তীর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি । এখন তুমি যা করতে পার, কর। ভগিনীর ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। এ অবস্থা দেখে উমর কিছুটা অনুতপ্ত হলেন এবং বোনকে বললেন ঃ সহীফাটি আমাকে দেখাও যা তোমরা পড়ছিলে ; এতে মুহাম্মদ কি শিক্ষা নিয়ে এসেছেন, তা আমিও দেখি। উমর ইবনে খাত্তাব লেখাপড়া জানা ব্যক্তি ছিলেন, তাই সহীফা দেখার জন্য চাইলেন । ভগিনী বললেন £ঃ আমরা আশংকা করি যে, সহীফাটি তোমার হাতে দিলে তুমি একে নষ্ট করে দেরে অথবা এর প্রতি ধৃষ্টতা প্রদর্শন করবে। উমর ইবনে খাত্তাব তীর উপাস্য দেবদেবীর কসম খেয়ে বললেন £ঃ তোমরা ভয় করো না, আমি সহীফাটি পড়ে তোমাদের হাতে ফেরত দিয়ে দেব। ভগিনী ফাতিমা এই ভাবগতিক দেখে কিছুটা আশাবিত হলেন যে, বোধ হয় উমরও মুসলমান হয়ে যাবে। তিনি বললেনঃ ভাই, ব্যাপার এই যে, তুমি অপবিত্র । এই সহীফা পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। যদি তুমি দেখতেই চাও, তবে গোসল করে নাও । উমর গোসল করলে সহীফা তার হাতে দেওয়া হলো সহীফায় সূরা তোয়া-হা লিখিত ছিল। প্রথম অংশ পড়েই উমর বললেন ঃ এই কালাম তো খুবই উৎকৃষ্ট ও সম্মানার্হ্‌। খাববাব ইবনে আরত গৃহে আত্মগোপনরত অবস্থায় এসব কথাবার্তা শুনে যাচ্ছিলেন । উমরের এ বাক্য শুনেই তিনি সামনে এসে গেলেন এবং বললেন ঃ হে উমর ইবনে খাত্তাব, আল্লাহ্‌র রহমতে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ্‌ তা'আলা তার রাসূলের দোয়ার ফলশ্র্তিতে তোমাকে মনোনীত করেছেন। গতকাল আমি প্রিয় নবী (সা)-কে এরূপ দোয়া করতে শুনেছি 8 ১ sR al SL sl pel >U১এ৷ হে আল্লাহ্‌, হয় আবুল হাকাম ইবনে হিশাম (অৰ্থাৎ আবূ জেহেল)-এর মাধ্যমে না হয় উমর ইবনে খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তি দান করুন। উদ্দেশ্য এই যে, এতদুভয়ের মধ্যে একজন মুসলমান হোক । এতে মুসলমানদের দলে নতুন প্রাণ ও নব উদ্দীপনা সৃষ্টি হবে। অতঃপর খাব্বাব বললেন £ হে উমর, তুমি এই সুবর্ণ সুযোগ নষ্ট করো না। উমর বললেন £ আমাকে মুহাম্মদ (সা)-এর কাছে নিয়ে চল । (কুরতুবী)-এর পরবর্তী ঘটনা সবারই জানা । ‘ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।