তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

24/AS HN 5) gw সূরা তোয়া-হা মক্কায় অবতীর্ণ, ১৩৫ আয়াত, ৮ রুকূ এই সূরার অপর নাম সূরা কলীম-ও (৪৪.১41 ,<3 ১) । কারণ এতে হযরত মূসা কলীমুল্লাহ্‌ (আ)-এর ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মুসনাদে দারেমীতে বর্ণিত হযরত আবু হুরায়রা (রা)-এর বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) বলেনঃ আল্লাহ্‌ তা'আলা নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করারও দুই হাজার বছর পূর্বে সূরা তোয়া-হা ও সূরা ইয়াসীন পাঠ করেন। (অর্থাৎ ফেরেশতাদেরকে শোনান), তখন ফেরেশতারা বলেছিলেন ঃ এঁ উন্মত অত্যন্ত ভাগ্যবান ও বরকতময়, যাদের প্রতি এই সূরাগুলো অবতীর্ণ হবে; এঁ বক্ষ পুণ্যবান, যারা এগুলো হিফ্য করবে এবং এ মুখ অপরিসীম সৌভাগ্যশালী, যারা এগুলো পাঠ করবে। এই বরকতময় সূরাই রাসূলুল্লাহ্‌ (সা)-কে হত্যার উদ্দেশ্যে আগমনকারী উমর ইবনুল খাত্তাবকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং তীর পদতলে লুটিয়ে পড়তে বাধ্য করেছিল। সীরাত গ্রন্থাদিতে এ ঘটনা প্রসিদ্ধ ও সুবিদিত । ইবনে ইসহাক রেওয়ায়েত করেন, উমর ইবনে খাত্তাব একদিন খোলা তরবারি হন্তে মহানবী (সা)-কে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। পথিমধ্যে নুআয়ম ইবনে আবদুল্লাহ্র সাথে সাক্ষাৎ হলে সে জিজ্ঞেস করল ঃ কোথায় যাচ্ছেন ? উমর ইবনে খাত্তাব বললেন ঃ আমি এ পথভ্রষ্ট ব্যক্তির জীবনলীলা সাঙ্গ করতে যাচ্ছি, যে কুরাইশদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তাদের দীন ও মাযহাবের নিন্দা করে তাদেরকে বোকা ঠাওরিয়েছে এবং তাদের উপাস্য প্রতিমাদেরকে মন্দ বলেছে। নুআয়ম বলল ঃ উমর, তুমি মারাত্মক ধোকায় পতিত আছ । তুমি কি মনে কর যে, তুমি মুহাম্মদ (সা)-কে হত্যা করবে আর তীর গোত্র বনী আবদে-মনাফ তোমাকে পৃথিবীর বুকে স্বচ্ছন্দে বিচরণ করার জন্য জীবিত ছেড়ে দেবে ?. তোমার ঘটে যদি বুদ্ধি থাকে, তবে প্রথমে তোমার ভগিনী ও ভগ্নুপিতির খবর নাও । তারা মুহাম্মদ (সা)-এর ধর্মের অনুসারী মুসলমান হয়ে গেছে। কথাটি উমরের মনে দাগ কাটল তিনি সেখান থেকেই ভয়পিতির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলেন। তাঁর গৃহে তখন সাহাবী খাব্বাব ইবনে আরত স্বামী-স্ত্রীকে সহীফায় লিখিত কোরআন পাকের সূরা তোয়া-হা পাঠ করাচ্ছিলেন। উমর ইবনে খাত্তাবের আগমন টের পেয়ে হযরত খাব্বাব গৃহের এক কক্ষে অথবা কোণে আত্মগোপন করলেন। ভগিনী তাড়াতাড়ি সহীফাটি উরুর নিচে লুকিয়ে ফেললেন। মা'আরেফুল কুরআন (৬ষ্ঠ) ৮ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।