= সচী-পত্র ৪৮ তফসীরে মা‘আরেফুল-কোরআন ! ষষ্ঠ খণ্ড হয়। এই দুই দাবি দ্বারা প্রমাণিত হয় যে, আমরাই আল্লাহ্র কাছে পছন্দনীয় ও প্রিয় এবং তোমরা আল্লাহ্র ক্রোধে পতিত ও লাঞ্ছিত । পরবর্তী আয়াতে আল্লাহ্ তা'আলা এর একটি পাল্টা জওয়াব দিচ্ছেন এবং আরও একটি সত্যিকার জওয়াব দিচ্ছেন। প্রথম জওয়াব এই যে, তারা এসৰ কথা বলে) এবং (দেখে না যে,) আমি তাদের পূর্বে কত দলকে (ভয়ঙ্কর শাস্তি দিয়ে যা নিশ্চিত আযাব ছিল) বিনাশ করেছি । তারা সম্পদে ও জীকজমকে এদের চাইতেও শ্ৰেষ্ঠ ছিল। [এতে বোঝা গেল যে, দ্বিতীয় দাবিটি ভ্ৰান্ত । বরং কোন উপকারিতা ও রহস্যের কারণে পার্থিব নিয়ামত অপছন্দনীয় ও অভিশপ্তকেও দেয়া -যায়। অতঃপর দ্বিতীয় জওয়াব দেয়া হচ্ছে এই যে, হে মুহাম্মদ (সা) আপনি] বলুনঃ যারা পথতভ্রষ্টতায় আছে, (অর্থাৎ তোমরা) আল্লাহ্ তাদেরকে অবকাশ দিয়ে যাচ্ছেন (অর্থাৎ পার্থিব নিয়ামতের রহস্য হচ্ছে শিথিলতা দিয়ে তাদের মুখ বন্ধ করা, যেমন অন্য আয়াতে আছে ॥4, ৯! 5১০১০১55 এই আবকাশ ক্ষণস্থায়ী)। অবশেষে যে বিষয়ের ওয়াদা তাদের সাথে করা হয়েছে, তা যখন তারা দেখে নেবে_ আযাব হোক (দুনিয়াতে) অথবা কিয়ামত হোক (পরকালে), তখন তারা জানতে পারবে যে, কে মর্তবায় নিকৃষ্ট এবং দলবলে দুর্বল (অর্থাৎ তারা দুনিয়াতে পারিষদবর্গকে সাহায্যকারী মনে করে এবং গর্ব করে। সেখানে জানতে পারবে যে, তাদের শক্তি কতটুকু । কেননা, সেখানে কারও কোন শক্তি থাকবেই না। একেই & | বলা হয়েছে।) এবং (মুসলমানদের অবস্থা এই যে,) আল্লাহ্ তাআলা পথপ্রাপ্তদের পথপ্রাপ্তি (দুনিয়াতে) বৃদ্ধি করেন (অর্থাৎ এটাই আসল সম্পদ । এর সাথে ধন-দৌলত না থাকলেও ক্ষতি নেই ।) এবং (পরকালে প্রকাশ পাবে যে,) স্থায়ী সৎ কর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণামেও উত্তম । (অতএব তারা সওয়াব হিসেবে বড় বড় নিয়ামত পাবে। তন্মধ্যে গৃহ, বাগবাগিচা সবই থাকবে। এসব সৎ কর্মের পরিণাম হচ্ছে অনন্তকাল পর্যন্ত স্থায়িত্ব । সুতরাং মুসলমানদেরই শেষ অবস্থা গুণগত ও পরিমাণগত উভয় দিক দিয়ে উত্তম হবে। বলা বাহুল্য, শেষ অবস্থাই ধৰ্তব্য ৷) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় (55১১ ৬৬০,১5১ এখানে বিভ্ৰান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কাফিররা মুসলমানদের সামনে দুটি বিষয় উপস্থাপিত করেছে। এক. পার্থিব ধন-দৌলত ও সাজসরঞ্জাম এবং দুই. চাকর-_নওকর, দলবল ও পারিষদবর্গ । এসব বস্তু মুসলমানদের তুলনায় কাফিরদের কাছে বেশি ছিল। এ দুটি বস্তুই মানুষের জন্য নেশার কাজ করে এবং এগুলোর অহমিকাই ভাল ভাল জ্ঞানী ও সুধীজনকে ভ্রান্তপথে পরিচালিত করে। এ নেশাই মানুষের সামনে বিগত যুগের বড় বড় পুঁজিপতি ও রাজ্যাধিপতিদের দৃষ্টান্তমূলক ইতিহাস বিস্মৃত করিয়ে তার বর্তমান অবস্থাকে তার ব্যক্তিগত গুণগরিমার ফল এবং স্থায়ী শান্তির উপায়রূপে প্রতিভাত করে দেয়। অবশ্য তাদের কথা স্বতন্ত্র, যারা কোরআনী শিক্ষা অনুযায়ী পার্থিব ধন-দৌলত, সম্মান ও প্রভাব-প্রতিপত্তিকে ব্যক্তিগত গুণগরিমার ফল অথবা চিরস্থায়ী সাথী মনে করে না ; সাথে সাথে মুখেও আল্লাহ্ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ্ প্রদত্ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।