88. তফসীরে মা‘আরেফুল-কোরআন ! ষষ্ঠ খণ্ড (৬৮) সুতরাং আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব, অতঃপর অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহারামের চতুল্পার্শ্বে উপস্থিত করব । (৬৯) অতঃপর প্রত্যেক সম্পৃদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহ্র সর্বাধিক অবাধ্য, আমি অবশ্যই তাকে পৃথক করে নেব । (৭০) অতঃপর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি। (৭১) তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে তথায় পৌছবে না । এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা । (৭২) অতঃপর আমি পরহিযগারদেরকে উদ্ধার করব এবং খালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব । তফসীরের সার-সংক্ষেপ . (শানে নযুল £ সহীহ্ বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (সা) একবার হযরত জিবরাঈলের কাছে আরও বেশি বেশি অবতরণের বাসনা প্রকাশ করলে এ আয়াত. নাযিল হয়। আয়াতে বলা হয়েছে £ঃ আমি আপনার অনুরোধের জওয়াব জিবরাঈলের পক্ষ থেকে দিচ্ছি। জওয়াব এই যে,) আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত (যে কোন সময়) অৰতরণ করতে পারি না। তারই মালিকানাধীন যা আমাদের সামনে আছে (স্থান হোক কিংবা কাল, স্থান সম্পর্কিত হোক কিংবা কাল সম্পর্কিত) এবং (এমনিভাবে) যা আমাদের পশ্চাতে আছে এবং যা এতদুভয়ের সধ্যস্থলে আছে। (সামনের স্থান হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির মুখমণ্ডলের সামনের স্থান, পশ্চাতের স্থান হচ্ছে তার পিঠের দিক্কার স্থান এবং এতদুভয়ের মধ্যবর্তী হচ্ছে সংশিষ্ট ব্যক্তি স্বয়ং । সামনের কাল হচ্ছে ভবিষ্যৎকাল, পশ্চাতের কাল হচ্ছে অতীতকাল এবং মধ্যবর্তীকাল হচ্ছে বর্তমানকাল) এবং আপনার পালনকর্তা বিস্বৃত হওয়ার নন। (সেমতে এসব বিষয় আপনি পূর্ব থেকেই জানেন। উদ্দেশ্য এই যে, আমি সৃষ্টিগতভাবে ও আইনগতভাবে আজ্ঞাধীন। নিজের মতে এক স্থান থেকে অন্য স্থানে অথবা যখন ইচ্ছা, তখন কোথাও আসা-যাওয়া করতে পারি না। প্রেরণ করার প্রয়োজন দেখা দিলে আল্লাহ্ তা'আলা আমাকে প্রেরণ রুরেন। প্রয়োজনের মুহূর্তে তার ভুলে যাওয়ার সম্ভাবনা নেই ।) তিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা । সুতরাং (তিনি যখন এমন অধিপতি ও মালিক, তখন হে সম্বোধিত ব্যক্তি,) তুমি তার ইবাদত (ও আনুগত্য) কর এবং (দু'একবার নয় বরং) তীর ইবাদতে দৃঢ় থাক । (যদি ভার ইবাদত না কর, তবে কি অন্যের ইবাদত করবে ?) তুমি কি তার সমগুণসম্পন্ন কাউকে জান ? (অর্থাৎ তার সমগুণসম্পন্ব কেউ নেই । অতএব ইবাদতের যোগ্যও কেউ নেই । সুতরাং তার ইবাদত করাই জরুরী ।) (পরকালে অবিশ্বাসী) মানুষ বলে £ আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত হয়ে পুনরুথ্িত হব ? (আল্লাহ্ জওয়াব দেন যে,) মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতিপূর্বে (অনস্তিত্্ থেকে) অস্তিত্বে এনেছি. এবং সে (তখন কিছুই ছিল না (এমন অবস্থা থেকে অস্তিত্বে আনয়ন করা যখন. সহজ, তখন দ্বিতীয়বার জীবিত. করা তো আরও বেশি সহজ হবে)। সুতরাং আপনার পালনকর্তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।