তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা মারহয়াম 8১ হলো) এমন যে, আমি আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহ্‌ভীরু, তাদেরকে এর অধিকারী করব। (আল্লাহভীরুতার ভিত্তি হচ্ছে ঈমান ও সৎকর্ম ৷) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 231 5 লামের সাকিন যোগে এ শব্দটির অর্থ মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান-সন্ততি এবং লামের যবর যোগে এর অর্থ হয় উত্তম উত্তরসূরি এবং উত্তম সন্তান সম্ভতি। (মাযহারী) মুজাহিদ বলেন ঃ কিয়ামতের নিকটবর্তী সময়ে যখন সৎকর্মপরায়ণ লোকদের অস্তিত্্‌ থাকবে না, তখন এরূপ ঘটনা ঘটবে তখন নামাযের প্রতি কেউ জ্রক্ষেপ করবে না এবং প্রকাশ্যে পাপাচার অনুষ্ঠিত হবে। নামায অসময়ে অথবা জমা*আত ছাড়া পড়া নামায নষ্ট করার শামিল এবং বড় গুনাহ্‌ £ঃ আয়াতে ‘নামায নষ্ট করা’ বলে আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ, নখয়ী, কাসেম, মুজাহিদ, ইবরাহীম, উমর ইবনে আবদুল আজীজ প্রমুখ বিশিষ্ট তফসীরবিদের মতে সময় চলে যাওয়ার পর নামায পড়া বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন ঃ সময়সহ নামাযের আদব ও শর্তসমূহের মধ্যে কোনটিতে ক্রটি করা নামায নষ্ট করার শামিল, আবার কারও কারও মতে ‘নামায নষ্ট করা’ বলে জমাআত ছাড়া নিজ গৃহে নামায পড়া বোঝানো হয়েছে (কুরতুবী, বাহ্রে মুহীত) খলীফা হযরত উমর ফারুক (রা) সকল সরকারী কর্মচারীদের কাছে এই নির্দেশনামা লিখে প্রেরণ করেছিলেন £ calli si le di Lal) sc pS pl Al Sl! : আমার কাছে তোমাদের সব কাজের মধ্যে নামায সমধিক গুরুত্বপূর্ণ । অতএব যে ব্যক্তি নামায নষ্ট করে, সে ধর্মের অন্যান্য বিধি-বিধান আরও বেশি নষ্ট করবে (মুয়াত্তা মালিক) হযরত হুযায়ফা (রা) এক ব্যক্তিকে দেখলেন যে, সে নামাযের আদব ও রোকন ঠিকমত পালন করছে না । তিনি তাকে জিজ্ঞেস করলেন ঃ তুমি কবে থেকে এভাবে নামায পড়ছ ? লোকটি বলল £$ চল্লিশ বছর ধরে। হুযায়ফা বললেন £ তুমি একটি নামাযও পড়নি। যদি এ ধরনের নামায পড়েই তুমি মারা যাও, তবে মনে রেখো _মুহাশ্মদ (সা)-এর স্বভাবধর্মের বিপরীতে তোমার মৃত্যু হবে। (সা) বলেন £ এঁ ব্যক্তির নামায হয় না, যে নামাযে ‘একামত'’ করে না। অর্থাৎ যে ব্যক্তি কুক্‌ ও সিজদায়, রুকু থেকে দাড়িয়ে অথবা দুই সিজদার মধ্যস্থলে সোজা দাড়ানো অথবা সোজা হয়ে বসাকে গুরুত্ব দেয় না, তার নামায হয় না। মোটকথা এই যে, যে ব্যক্তি ওযুতে ক্রটি করে অথবা নামাযের করুকু-সিজদায় তড়িঘড়ি করে, ফলে রুকূর পর সোজা হয়ে দাড়ায় না কিংবা. দুই সিজদার মধ্যস্থলে সোজা হয়ে বসে না, সে নামাযকে নষ্ট করে দেয়। মা'আরেফুল কুরআন (৬ষ্ঠ)__৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।